Mamata Banerjee: ‘ঝড়-বৃষ্টি হলেও ৫ জন কর্মী নিয়েই হবে ২১শে জুলাই’, এদিন সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এহেন পরিস্থিতে, ২১শে জুলাইয়ের সভা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ২১শে জুলাই হবেই। প্রয়োজনে ৫ জন কর্মী নিয়ে তিনি মিটিং করবেন।
Mamata Banerjee: ২১শে জুলাই ধর্মতলাতেই জমায়েতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- এদিন কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
- ৫ জন কর্মী নিয়েই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং
- ২১শে জুলাই ধর্মতলাতেই জমায়েতের ডাক মমতার
Mamata Banerjee: রাজ্যে পালাবদলের পরই ভেঙে এবার দুই টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র ছিলেন যাঁরা, তাঁরাই আজ তাঁর হাত ছেড়েছেন। পরিষদীয় রাজনীতিতে তৈরি হয়েছে নব তৃণমূল ব্লক। এবার নিজেদের ‘আসল’ তৃণমূল বলেই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। একে একে এসে সেই দলেই নাম লিখিয়েছেন ৬৫ জন তৃণমূল বিধায়ক।
We’re now on WhatsApp- Click to join
এহেন পরিস্থিতে, ২১শে জুলাইয়ের সভা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ২১শে জুলাই হবেই। প্রয়োজনে ৫ জন কর্মী নিয়ে তিনি মিটিং করবেন। কর্মীদের উদ্দেশে ২১শে জুলাইয়ে আজ জমায়েতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
২১শে জুলাই নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
গতকাল রামমোহন লাইব্রেরিতে কর্মিসভা হয় মমতাপন্থী তৃণমূলের। এই সভার আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে। সেখানেই কুণাল ঘোষের ফোনের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। ২১শে জুলাইয়ের জন্য চাওয়া হয়েছে অনুমতি। আশা করি ২১শে জুলাইয়ের আমরা অনুমতি পাব। বছরে একটাই প্রোগ্রাম তৃণমূলের। আর সেই প্রোগ্রাম আমাদের অনেক ঝড়-জল পেরিয়ে করতে হবে। কিন্তু, ৫ জন কর্মী থাকলেও মিটিং হবে আমাদের। তাই ২১শে জুলাই সমবেত হন, এবং জমায়েত হন।”
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের সভায় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'যাঁদের শুভবুদ্ধি আছে তাঁরা ফিরে আসুন। মনে রাখবেন যাঁরা গিয়েছেন তাঁরা না ঘরকা-না ঘাটকা।'#MamataBanerjee #21seJuly #TMCS… pic.twitter.com/mVZUX0byAt
— Trinamool Supporters TMCS (@TMC_Supporters) June 25, 2026
তাঁদের পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হেনস্থা করা হচ্ছে। অভিষেককে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আজকে ভাবুন তো একবার আমাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে! আমার দুই ভাইকে আমি আগেই তাড়িয়ে দিয়েছি। সমস্ত পরিবারে সবাই সমান হন না। তবে অভিষেকের মা-বাবা আমার সাথে থাকেন। অভিষেককে আজকে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। ইডি ডাকছে, রোজ সিআইডি।” সঙ্ঘবদ্ধ হয়ে এবার তিনি লড়াইয়ের বার্তা দিয়েছেন।
Read More- নব তৃণমূলের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হলেন অরূপ রায়, আর কে কোন পদ পেলেন?
ধর্মতলাতেই ২১শে জুলাই হবে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে, এবার ভোটে ভরাডুবির পর এটিই হবে তৃণমূল কংগ্রেসের প্রথম ২১শে জুলাই। কেবল তাই নয়, তৃণমূলে এবার আবার দু’টো শিবির। সেক্ষেত্রে ২১শে জুলাই কীভাবে হবে অথবা আদৌ হবে কি না, তা হলেও কতজন উপস্থিত থাকেন সেই সভায়, তা নিয়েই উঠছে প্রশ্ন।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





