Bangla NewsPolitics

Abhishek Banerjee FIR: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR, অভিষেকের বিভিন্ন বর্ক্তৃতার ক্লিপ জমা দিয়ে দায়ের অভিযোগ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ৫ই মে বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোোগ দায়ের করেছিলেন এরপর আবার ১৫ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজীব সরকার।

Abhishek Banerjee FIR: নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে

হাইলাইটস:

  • ছাব্বিশের নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে
  • হুমকি দেওয়ার অভিযোগেও অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR!
  • এই ঘটনাকে কেন্দ্র করে এবার জোর শোরগোল রাজনৈতিক আঙিনায়

Abhishek Banerjee FIR: তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দায়ের হল FIR। বিধাননগর সাইবার ক্রাইম থানায় ডায়মন্ড হারবারের সাংসদের নামে FIR রুজু করল পুলিশ। রাজীব সরকার নামের এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করল রাজ্য পুলিশ। সম্ভবত, রাজ্য পুলিশের পক্ষ থেকে এটাই প্রথম FIR অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে।

We’re now on WhatsApp- Click to join

অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত ৫ই মে বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোোগ দায়ের করেছিলেন এরপর আবার ১৫ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজীব সরকার। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় দেওয়া উস্কানি বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া হুমকি।

We’re now on Telegram- Click to join

এমনকী একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানান রাজীব সরকার। এবার সেই অভিযোগের ভিত্তিতে, ৫টি ধারায় অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR রুজু করল পুলিশ। বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিরও উঠছে অভিযোগ। রাজীব সরকার নামে বাগুইআটির বাসিন্দা এক ব্যক্তি গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে মেল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

এর মধ্যে তিনটি রয়েছে ভারতীয় সংহিতা আইনের ধারা। রয়েছে বিএনএস ১৯৬(জামিন অযোগ্য), বিএনএস ১৯২, বিএনএস ৩৫১/২(জামিন অযোগ্য) ধারা। এছাড়াও প্রয়োগ করা হয়েছে রিপ্রেজেটিয়ন অফ পাবলিক এক্ট এর দুটি ধারা।

ভারতীয় ন্যায় সংহিতার ১৯২ ধারা, জামিন যোগ্য এবং দাঙ্গার উদ্দেশে উস্কানি দেওয়ার অভিযোগ।

১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো সম্প্রীতি নষ্ট করে।

Read More- আগামী শনিবারই ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রশাসনিক এবং দলীয়, রয়েছে উভয় কর্মসূচিই

৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, হুমকি দিয়ে মানুষের সম্মান এবং সম্প্রীতি নষ্ট করা, মৃত্যুর ভয় দেখানো।

৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। বিভ্রান্তিকর বক্তব্য, মিথ্যা এবং গুজব ছড়ানো।

জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) এবং ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। ছাব্বিশের নির্বাচনের প্রচারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চাপ তৈরি করা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button