Abhishek Banerjee: অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার অভিযোগের পাহাড়! এটা ক্রাইম…এসপি দেখছেন, মন্তব্য মুখ্যমন্ত্রীর
বুধবার সন্ধ্যাবেলায় জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং জেলা প্রশাসনের কর্তাদের পাশে নিয়েই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেবাশ্রয় অনিয়মের অভিযোগ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, ‘‘আইন অনুযায়ী এবার ব্যবস্থা হবে।
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে অনিয়মের তদন্ত হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এবার উঠছে অভিযোগ
- এসপি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী
- এটা ক্রাইম হলে যা করার করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয়ের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগের এবার চাঞ্চল্যকর বোমা ফাটছে। তবে, এই অভিযোগকে যে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তিনি, তা এবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘অভিযোগ এসেছে শুনেছি আমি। তদন্ত করবেন জেলা পুলিশ সুপার। এটি ক্রাইম…পুলিশ বিষয়টি দেখছে। এই তদন্তে পুলিশকে যা যা সহযোগিতা করার স্বাস্থ্য দফতর এবং জেলাশাসকরা করবেন।’’
We’re now on WhatsApp- Click to join
বুধবার সন্ধ্যাবেলায় জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং জেলা প্রশাসনের কর্তাদের পাশে নিয়েই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেবাশ্রয় অনিয়মের অভিযোগ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, ‘‘আইন অনুযায়ী এবার ব্যবস্থা হবে। এটা যদি ক্রাইম হয় তবে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার এবার তাই করা হবে।’’
We’re now on Telegram- Click to join
এদিকে, তৃণমূল সরকারের আমলে ওই দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা শিবিরে ‘ভুয়ো’ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা করানো থেকে শুরু করে ওষুধ-সহ নানা ইসুতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ এবার সামনে আসছে। পদ্ম শিবিরের পাশাপাশি বিভিন্ন মহল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের জোরাল দাবিও উঠছে।
ডায়মন্ড মডেলের অবিচ্ছেদ্য অংশ অভিষেকের সেবাশ্রয় — চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে প্রতারণা ছাড়া কিছুই নয়।
— Subhash Ghosh Hazra (@HazraSubhash) July 1, 2026
এবার এহেন পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে এদিন অভিষেকের সেবাশ্রয় শিবির বিতর্ক ইসুতেই ‘এটা ক্রাইম’ বলে পুলিশি তদন্তের কথা বলাতে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বেড়েছে বলেই মনে করছে এদিন ওয়াকিবহাল মহল।
Read More- বিধানসভা স্বাক্ষর বিতর্ক মামলায় গঠন SIT, আজ কি তবে ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
এদিন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে পুলিশি তদন্তের এই বিষয়টি উঠতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়েই পুলিশের তদন্তে আরও গতি পাবে বলেই মত অনেকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত জিরো টলারেন্সের নীতিতে অভিযোগকারীরাও সেবাশ্রয় নিয়ে বিচার পাওয়ার বিষয়ে রয়েছে আশাবাদী। ‘‘মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে আমাদের।’’ এদিন বলেছেন অভিযোগকারীরাও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







