Abhishek Banerjee CID Summon: বিধানসভা সাক্ষর বিতর্ক মামলায় গঠন SIT, আজ কি তবে ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
সিআইডি সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। জমা দেওয়া হয়েছে আদালতে সিজার লিস্ট। সিআইডি একাধিক নথিও বাজেয়াপ্ত করেছে।
Abhishek Banerjee CID Summon: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের তদন্তে নয়া মোড়, কী প্রশ্নে বিঁধবেন আর কোন নথি এসেছে হাতে?
হাইলাইটস:
- বিধানসভা সাক্ষর বিতর্কে ৫ সদস্যের SIT গঠন করল সিআইডি
- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার সমন
- সোমবার বেলা ১২টায় অভিষেককে হাজিরার জন্য সমন
Abhishek Banerjee CID Summon: সম্প্রতি বিধানসভা সাক্ষর বিতর্ক মামলার তদন্তে এবার সিআইডি এই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ SIT গঠন করেছে। স্পেশ্যাল সুপারিনটেনডেন্টের নেতৃত্বে ৫ সদস্যের সিট (SIT) গঠন করা হয়েছে। এই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট বিধানসভা সাক্ষর বিতর্কের তদন্ত করবে।
We’re now on WhatsApp- Click to join
সিআইডি সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। জমা দেওয়া হয়েছে আদালতে সিজার লিস্ট। সিআইডি একাধিক নথিও বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি বেশ কয়েকজন বিধায়কেরও বয়ান এবার রেকর্ড করা হয়েছে। সেই সব তথ্যের ভিত্তিতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। যদিও আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন কি না, তা এখনও ও অদ্ভু স্পষ্ট নয়।
We’re now on Telegram- Click to join
আজই বেলা ১২টার সময় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার জন্য সমন দেওয়া হয়েছে। গত শনিবার প্রথমে শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতে যান ৪ সদস্যের একটি সিআইডি দল, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরে সেখান থেকেই অভিষেকের কালীঘাটের বাসভবনে যান ওই সিআইডি আধিকারিকরা। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয় হাজিরার নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নোটিস গ্রহণ করে জানান, ‘আইনি পরামর্শ নিয়েই সব রকম সহযোগিতা করবেন তিনি, তবে মাথা তিনি নোয়াবেন না।’
AND NO. THEY WEREN'T COLLECTING "CCTV CAM EQUIPMENT"…
CID officials "visited" the residence of Mamata Banerjee's nephew and TMC MP Abhishek Banerjee at Harish Mukherjee Road and stayed for over 30 minutes before leaving.
After the CID "visit" Banerjee says: "Am not going to… pic.twitter.com/UcppUjfFX8— Rahul Shivshankar (@RShivshankar) May 30, 2026
উল্লেখ্য, এদিন তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে কিছুজন বিধায়কের সাক্ষরে অসঙ্গতি মেলার ঘটনায় এবার তদন্ত শুরু করছে সিআইডি। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন সিআইডি আধিকারিকেরা।
Read More- পরাজয়ের ১ মাস পরই রাস্তায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রানি রাসমনিতে বসবেন ধর্নায়
অন্যদিকে, হিংসায় উস্কানির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিছুদিন আগে বিধাননগরে হুমকির অভিযোগে প্রথম অভিযোগ দায়ের হয়, এরপর তাঁর বিরুদ্ধে গুজরাতি সম্প্রদায়ের মানুষকে ‘গুজরাতি গ্যাং’ বলে আক্রমণের অভিযোগে ভবানীপুর থানায় দায়ের হয় এফআইআর। উস্কানিমূলক মন্তব্য’, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা হয়েছে ভবানীপুর থানায়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







