Abhishek Banerjee: ‘আমার পুরো বাড়িই সার্চ করা হয়েছে’, স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন আচমকা অভিষেকের বাড়িতে ছুটে এল পুলিশ?
এদিন সকাল থেকেই চরম উত্তেজনা কালীঘাটে। সকাল ঠিক ৭টা নাগাদ জানা যায়, শালবনী থানার পুলিশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দীর্ঘ অপেক্ষার পর জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর আপ্তসহায়কের খোঁজেই এদিন এসেছিল পুলিশ।
Abhishek Banerjee: রাত আড়াইটে পর্যন্ত কার লোকেশন দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তালা ভেঙে ঢুকল শালবনী থানার পুলিশ?
হাইলাইটস:
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি শালবনী থানার পুলিশের
- তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন শালবনীর সাতজনের টিম
- কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কেন এল শালবনী থানার পুলিশ?
Abhishek Banerjee: সকাল থেকেই টানটান উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আচমকা শালবনী থানার পুলিশ। গোটা বাড়ি ঘিরে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। শালবনীর থানার পুলিশ চলে যাওয়ার পরজ ক্ষুব্ধ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “তালা ভেঙে গোটা বাড়ি তল্লাশি করেছে পুলিশ”। কিন্তু কেন, কীসের জন্য এসেছিল পুলিশ?
We’re now on WhatsApp- Click to join
কার খোঁজে হঠাৎ এল পুলিশ?
এদিন সকাল থেকেই চরম উত্তেজনা কালীঘাটে। সকাল ঠিক ৭টা নাগাদ জানা যায়, শালবনী থানার পুলিশ এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দীর্ঘ অপেক্ষার পর জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর আপ্তসহায়কের খোঁজেই এদিন এসেছিল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হলেন সুমিত রায়। তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী।
We’re now on Telegram- Click to join
জানা গিয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরুপের অভিযোগ। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার। অপর একটি সূত্রের খবর, জমি কেলেঙ্কারিতেও সুমিত রায়ের নাম রয়েছে। জমি কেলেঙ্কারিতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময়ই উঠে আসে সুমিত রায়ের নাম। সেই কেসেই ওয়ারেন্ট নিয়ে আসে শালবনী থানার পুলিশ।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে কয়লা পাচার মামলায় (লালা সিন্ডিকেট) নিজাম প্যালেসে ডেকে সিবিআই বয়ান রেকর্ড করেছিল।
Officials of Salboni Police Station arrived at #TMC MP #AbhishekBanerjee’s residence in connection with a case against his PA Sumit Roy. pic.twitter.com/JYpE65czGB
— Pooja Mehta (@pooja_news) June 13, 2026
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কেন এল পুলিশ?
সূত্রের খবর অনুযায়ী, অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতেই সুমিত রায়ের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল। গতকাল রাত আড়াইটে অবধি এখানে পাওয়া যায় সুমিতের লোকেশন। এরপরই কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে অভিষেকের বাড়িতে হাজির হয় শালবনী থানার পুলিশ।
এ প্রসঙ্গে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ আসে, তখন ওই বাড়িতেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তালা ভাঙে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে। এরপরে বাড়ির ভিতরে ঢোকেন শালবনী থানার সাতজনের টিম। জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশিও করা হয়।
Read More- সিআইডি-র জিজ্ঞাসাবাদে অসযোগিতা? ফের ১৪ তারিখ অভিষেককে তলব সিআইডি-র
এরপর পুলিশ চলে যাওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেই জানান যে, সবরকমের সহযোগিতা করা হয়েছে তদন্তে। তিনি আরও বলেন যে, “লুকিয়ে রেখেছি কি না, এর জন্য আমার পুরো বাড়িই সার্চ করা হয়েছে। জিজ্ঞাসা করুন উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







