food recipesনিৰ্বাচন

Supreme Court on Municipality Election: রাজ্যে পুর ভোটের ভবিষ্যৎ কী? এবার মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টে মূল মামলাকারী সিপিএম। এই মামলায় যুক্ত হয়েছে বিজেপি আর কংগ্রেসও। রাজ্য নির্বাচন কমিশনও ক্যাভিয়েট ফাইল করেছে। সেই মামলারও শুনানি হবে বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি ও প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী।

Supreme Court on Municipality Election: কবে হবে এই মামলার শুনানি? জানাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

 

হাইলাইটস:

  • এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো কলকাতা পুরভোটের মামলা
  • তবে আদৌ হবে তো কলকাতার পুর নিগমের এই নির্বাচন?
  • সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে পুর ভোটের ভবিষ্যৎ

Supreme Court on Municipality Election: রাজ্যের পুর ভোটের আইনি জটিলতা এবার কোন পথে? আজই সুপ্রিমকোর্টে হবে কলকাতা পুরভোট নিয়ে রাজ্যের দায়ের করা মামলার শুনানি। গত ৬ই নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রধান মামলার সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া অবধি করা যাবে না ভোট ঘোষণা। সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করে ১৩ই নভেম্বর রাজ্যের তরফে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে।

We’re now on Telegram- Click to join

১৬ই নভেম্বর ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টে মূল মামলাকারী সিপিএম। এই মামলায় যুক্ত হয়েছে বিজেপি আর কংগ্রেসও। রাজ্য নির্বাচন কমিশনও ক্যাভিয়েট ফাইল করেছে। সেই মামলারও শুনানি হবে বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি ও প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী।

We’re now on WhatsApp- Click to join

এদিকে, কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার বিশেষ প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। আর গোড়াতেই প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সরব হয়েছিল কংগ্রেস, বাম, কালীঘাট তৃণমূল-সহ দলগুলি। এবং পরে এই নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।

অন্যদিকে, এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। তবে, একক বেঞ্জ কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে হলফনামা চেয়েছিল উভয়পক্ষের কাছে। এবং পরবর্তীতে সিঙ্গল বেঞ্চের সেই অবস্থানকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা।

Read More- ২০২৭ সালের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির দায়িত্ব নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এছাড়া এর পরই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আর তখনই পুর ভোটের নির্বাচনী জারির ওপরে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া অবধি পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও নয়া বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। এর পর রাজ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button