Bangla News

Suvendu Adhikari-Amit Shah: নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্পে নির্মিত দেবী দুর্গার একটি মূর্তি উপহার দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রায় এক ঘণ্টা কাটান।

Suvendu Adhikari-Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলার উন্নয়ন ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে
  • এই বৈঠকে তাঁরা রাজ্যের উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং জনকল্যাণ নিয়ে আলোচনা করেছেন

Suvendu Adhikari-Amit Shah: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার অর্থাৎ গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বৈঠকের ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তাঁরা বাংলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং সাধারণ মানুষের কল্যাণ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

We’re now on Telegram- Click to join

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্পে নির্মিত দেবী দুর্গার একটি মূর্তি উপহার দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রায় এক ঘণ্টা কাটান। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার উন্নয়ন এবং সমৃদ্ধি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মূল্যবান সময়, নির্দেশনা এবং নিরন্তর সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠকটিকে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলায় ক্ষমতা পরিবর্তনের পর সাম্প্রতিক বেশ কয়েকটি পুলিশি এনকাউন্টার এবং সেগুলোর প্রতি বিরোধী দলের প্রতিক্রিয়া আলোচনার বিষয় হয়ে উঠেছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছাড়া এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অমিত শাহ।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ও জনস্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এদিন কৃতজ্ঞতাও প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

Read More- “দম থাকলে কাস্তে-হাতুড়ি ছেড়ে এবার ‘বই’ চিহ্নে ভোটে লড়ুন” বামেদের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এর আগে মঙ্গলবার তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, তাঁর সরকার দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা সহিংসতা এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো কোনো ঘটনা বরদাস্ত করবে না।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button