Bangla News

CM Suvendu Adhikari: এবার যাঁরা বাড়ি বানাবেন, তাঁদের জন্য রইল ‘বাম্পার অফার’! এদিন বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এর পাশাপাশি উপভোক্তাদের যাতে বাড়ি বানাতে গিয়ে পণ্য সামগ্রী কিনতে কোনও সমস্যা না হয়, তারই এবার দায়িত্ব দিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের ওপর।

CM Suvendu Adhikari:পণ্য সামগ্রী কিনতে যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়েও বিশেষ বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী

হাইলাইটস:

  • এবার ৭ লক্ষ আবাসের উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা ৬০ হাজার টাকা
  • আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতেই এদিন কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
  • বাড়ি নির্মাণের পণ্য সামগ্রী নিয়ে দায়িত্ব জেলার প্রশাসনিক আধিকারিকদের

CM Suvendu Adhikari: গতকাল পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা ঢুকবে। আবাস যোজনার টাকা নিয়ে যাতে কোনওরকম দুর্নীতি না হয়, সে বিষয়েও এদিন কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

এর পাশাপাশি উপভোক্তাদের যাতে বাড়ি বানাতে গিয়ে পণ্য সামগ্রী কিনতে কোনও সমস্যা না হয়, তারই এবার দায়িত্ব দিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের ওপর। ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ এবং সস্তায় বালি প্রকল্পে যুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

আবাস প্রাপকদের এবার নির্মাণ সামগ্রীর খরচ কমাতে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ এবং সস্তায় বালি সরবরাহ প্রকল্পের আওতায় আনার জন্য জেলাশাসক আর বিডিওদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, একটা বাড়ি বানানো খুবই চ্যালেঞ্জিং দ্রব্যমূল্যের বাজারে। টাকার ঘাটতি পড়তেই পারে কাঁচামাল কিনতে গিয়ে।

সেক্ষেত্রে, অন্ততপক্ষে গরিব মানুষরা একেবারেই ন্যূনতম মূল্যে কিনতে পারেন বালি, যাতে তা নিয়ে তাঁরা কোনও দুর্নীতির শিকার না হন, তা দেখারই নির্দেশ জেলাশাসক এবং বিডিও-দের ওপর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, জেলাশাসক এবং বিডিওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় বাড়িতে সোলার প্যানেল বসালেই বিপুল ভর্তুকি পাবেন উপভোক্তারা।

Read More- আজই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এবার বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এদিকে, বালির চড়া দাম নিয়ে সাধারণ মানুষদের সমস্যার কথা মাথায় রেখেই জেলাশাসকদের (DM) উদ্দেশ্যে তিনি বলেছেন, “যাতে উপভোক্তারা অল্প মূল্যে এবার বালি কিনতে পারেন, সেটাও আপনাদেরই দেখে দেওয়ার দায়িত্ব। ১০০০ টাকা হলেই তো ভালোই হত, তবে ন্যূনতম ১২০০ টাকার বেশিতে যাতে যেন বালি কিনতে না হয়, তা এবার নিশ্চিত করতে হবে।”

মাথার ওপরে পাকা ছাদ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষদের নির্মাণ খরচ কমানো এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ের ক্ষেত্রে সৌরবিদ্যুতের মাধ্যমে পন্থা একেবারে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button