Bangla News

Mamata Banerjee: উজ্জ্বল বিশ্বাসের অকাল প্রয়াণে এদিন সমাজমাধ্যমে গভীর শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরই সঙ্গে উজ্জ্বল বিশ্বাসের উপর হওয়া হামলা, ৪৯ দিন তাঁর জেলবন্দি থাকা এবং তাঁকে একাধিক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে শাসকের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং ভয় দেখানোরও রাজনৈতিক অভিযোগও করেছেন মমতা।

Mamata Banerjee: শাসক দলের বিরুদ্ধেও এদিন প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • এদিন শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • বিজেপির বিরুদ্ধেও প্রতিহিংসার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: এদিন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের অকাল প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে প্রয়াত নেতার সাথে তাঁর রাজনৈতিক আনুগত্য, দীর্ঘদিনের সম্পর্ক এবং জীবনের শেষ কিছু মাসে তাঁর উপর দিয়ে যাওয়া সকল পরিস্থিতির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

এরই সঙ্গে উজ্জ্বল বিশ্বাসের উপর হওয়া হামলা, ৪৯ দিন তাঁর জেলবন্দি থাকা এবং তাঁকে একাধিক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে শাসকের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা এবং ভয় দেখানোরও রাজনৈতিক অভিযোগও করেছেন মমতা।

We’re now on WhatsApp- Click to join

এদিন সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, উজ্জ্বল বিশ্বাস কেবলমাত্র তাঁর রাজনৈতিক সহকর্মী ছিলেন না, দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে তাঁর সাথে ছিল ব্যক্তিগত ঘনিষ্ঠতাও। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য হিসেবে দল আর মানুষের সেবায় তিনি তাঁর নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দায়বদ্ধতা, আনুগত্য এবং দীর্ঘদিনের নিঃস্বার্থ পরিষেবা দলের কাছে ছিল অত্যন্তই মূল্যবান। উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুতে এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ হওয়ার নয় বলেও এদিন উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে, উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণের পাশাপাশি তাঁর জীবনের শেষ কিছু মাসের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ যে, কিছু মাস আগে উজ্জ্বল বিশ্বাসের উপর নির্মমভাবে হামলা করা হয়েছিল। তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছিল ৪৯ দিন। তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলায় তাঁকে জড়ানোর পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবেও তাঁকে নির্যাতনের শিকার হতে হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, তাঁর সাথে সেই সময় দেখা করতে এসেছিলেন উজ্জ্বল বিশ্বাস। নিজের উপর হওয়া অপমান, অত্যাচার এবং ভয় দেখানোর অভিজ্ঞতার কথাও তিনি জানিয়েছিলেন। রাজনৈতিক আদর্শে তাঁর অবিচল থাকা এবং দল না ছাড়ার কারণেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে বলেই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাতের সময়ই উজ্জ্বল বিশ্বাসের কথায় যে তাঁর যন্ত্রণা ছিল, তা তিনি কখনই ভুলবেন না বলেও জানান তিনি।

Read More- বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের পর এবার রায়গঞ্জে! নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের

এই ঘটনাকে কেন্দ্র করেই সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য যে, রাজ্যে প্রতিহিংসা, ভয় দেখানো আর রাজনৈতিক নিপীড়নের রাজনীতি চালু করেছে বিজেপি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button