Bangla News

TMC Party Office: সবই কী বলে দিয়েছেন নাকি সুমিত? তারপরই মমতার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে কোটি টাকা

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্যের কথা জানতে পেরেছে তারা।

TMC Party Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই উদ্ধার কোটি টাকা

হাইলাইটস:

  • গতকাল এই ঘটনায় সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অভিষেক মজুমদার
  • সেখানেই উদ্ধার হওয়া টাকা এবং তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি
  • কী কারণে ওই পার্টি অফিসে এত টাকা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ

TMC Party Office: ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হলেন সুমিত রায়। তিনি ইতিমধ্যেই জেলে রয়েছেন। আর তারই মধ্যে এক বিরাট বড় সাফল্য পেল ডায়মন্ড হারবার জেলার পুলিশ। এদিন মমতা তৃণমূলের পার্টি অফিস থেকে এবার উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা।

We’re now on Telegram- Click to join

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্যের কথা জানতে পেরেছে তারা। তাঁরই দেওয়া তথ্যের ভিত্তিতেই সরিষার একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ১ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে বলেই খবর। মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের পার্টি অফিসটি বলে জানা গিয়েছে।

We’re now on WhatsApp- Click to join

গতকাল এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করেন। আর সেখানেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা ও তদন্তের বিষয়ে আরও বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেন। ওই পার্টি অফিসে কী কারণে এত বিপুল পরিমাণ টাকা রাখা হয়েছিল, তারই উৎস কী এবং এই ঘটনায় কারা আর জড়িত রয়েছেন, তা এবার খতিয়ে দেখছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনায় আরও সব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারেই এবার বলে মনে করা হচ্ছে।

এদিন এ প্রসঙ্গে ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, “এই তল্লাশি হয় গতকাল রাতে। এটা হয় SDPO-র নেতৃত্বে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে পারব না, এটা যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, তাই।”

Read More- ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বড় বিস্ফোরণ, তবে কী রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় যাত্রীবাহী ট্রেন ওড়ানোর ছক?

এছাড়া, এ বিষয়ে বিজেপি নেতা উত্তম বাগ বলেছেন, “সুমিত রায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫০ শতাংশ টাকার মালিক। ওঁর জন্য ডায়মন্ড হারবার বিধানসভা থেকে তোলা যেত। বহু জমি কেনা হয়েছে দুর্নীতির টাকায়।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button