Politics

Nitin Nabin Targets Rahul-Mamata: ভোটে হারলেই বিপন্ন লোকতন্ত্র? রাহুল গান্ধীকে এদিন তীব্র আক্রমণ নিতিন নবীনের

এদিন তাঁর অভিযোগ যে, নির্বাচনে হারলেই বিরোধীরা ভোটপ্রক্রিয়া এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেয়। এ প্রসঙ্গে তামিলনাড়ু এবং কেরলের নির্বাচনের উদাহরণও তিনু তুলে ধরেন।

Nitin Nabin Targets Rahul-Mamata: এবার নিতিন নবীনের নিশানায় রাহুল গান্ধীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও

হাইলাইটস:

  • রাহুল গান্ধীকে কড়া আক্রমণ নিতিন নবীনের
  • নিতিন নবীনের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ও
  • রাহুল-মমতাকে আক্রমণ করে কী দাবি নিতিনের?

Nitin Nabin Targets Rahul-Mamata: আজই খাস কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ কর্মসূচি রয়েছে। সেখানেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন হাজির থাকবেন। তবে, শহর কলকাতায় আসার আগেই এবার বিহারের ভাগলপুর থেকে একযোগে রাহুল-মমতাকে আক্রমণ করলেন নিতিন। ভোটে জিতলে হয় লোকতন্ত্রের জয়, আর হারলেই হয় লোকতন্ত্র বিপন্ন? এমনই প্রশ্ন তুলে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বসলেন নিতিন নবীন।

We’re now on Telegram- Click to join

এদিন তাঁর অভিযোগ যে, নির্বাচনে হারলেই বিরোধীরা ভোটপ্রক্রিয়া এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেয়। এ প্রসঙ্গে তামিলনাড়ু এবং কেরলের নির্বাচনের উদাহরণও তিনু তুলে ধরেন। এরই সঙ্গে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি নিশানা করেন।

We’re now on WhatsApp- Click to join

নিতিন নবীনের মন্তব্য, “যখন আপনি জেতেন, তখন বলেন যে লোকতন্ত্রের জয় হয়েছে। আর যখন হেরে যান, তখন বলছেন লোকতন্ত্র বিপন্ন?” এরপরই এসআইআর প্রসঙ্গ তুলেও এডকন রাহুল গান্ধীকে আক্রমণ করেন তিনি। এবং বলেন, এসআইআর-এর পর নির্বাচন হয়েছে তামিলনাড়ুতে। কেরলেও হয়েছে নির্বাচন। যখন সেখানে জিতলেন, তখন বিপন্ন হয়নি লোকতন্ত্র। তবে বাংলায় ভোটে তাঁরা হেরে যাওয়ার পরই এবার প্রশ্ন তুলছেন লোকতন্ত্র নিয়ে।

তবে এখানেই নিতিন নবীন থেমে থাকেননি। তাঁর আরও বক্তব্য যে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে হেরে যাওয়ার পরই সেই মমতার সাথেজে হাত মিলিয়ে লোকতন্ত্র বিপন্ন বলে সরব হচ্ছেন তিনি। রাহুল গান্ধীকে কটাক্ষ করেই এদিন তিনি বলেন, “লোকতন্ত্র বিপন্ন নয়, বরং টলমল করছে আপনাদের বিরোধী দলের কুর্সিই। আগামী দিনেতে আপনাদের বিরোধী দলের আসনে বসার যোগ্যতাও মানুষ রাখবে না।”

Read More- বিহারে কি আরজেডি ও জন সুরাজের মধ্যে জোট গড়ে উঠবে? তেজস্বী ও প্রশান্তের সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে জোরালো হচ্ছে জল্পনা

কেবল রাহুল গান্ধীই নন, ইন্ডি জোটের অন্যান্য নেতাদেরও নিতিন নবীন আক্রমণ করেছেন। তাঁর মধ্যে অন্যতম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিতিন নবীনের মন্তব্য, “বিরোধীদের মধ্যেই উত্তরপ্রদেশের অখিলেশ যাদব হোন, বিহারের তেজস্বী যাদব হোন, বা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ই হোক, সকলেরই লক্ষ্য হল ক্ষমতা পাওয়া।” এছাড়া, গণতন্ত্র এবং সংবিধান রক্ষার প্রসঙ্গেও এদিন নিজের অবস্থান স্পষ্ট করলেন নিতিন নবীন।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button