Tibet Earthquake: তিব্বতে বিধ্বংসী ভূমিকম্পে নিহত ১৬ জন, উদ্ধার অভিযান চলছে
৭ মাত্রার ভূমিকম্পটির পর পার্শ্ববর্তী এলাকায় ৩ থেকে ৪ মাত্রার বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। জানা যাচ্ছে, অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। আহতদের মধ্যে ১১ জনের আঘাত গুরুতর এবং ২১ জন সামান্য আহত হয়েছেন।
Tibet Earthquake: বৃহস্পতিবার ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তিব্বতে
হাইলাইটস:
- চলতি বছরে চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প
- ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে
- এই ৭ মাত্রার ভূমিকম্পের পর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৩ থেকে ৪ মাত্রার বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়
Tibet Earthquake: বৃহস্পতিবার চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সন্ধ্যায় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় শহর নাগকুতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি উদ্ধার অভিযান চলছে।
We’re now on WhatsApp – Click to join
৭ মাত্রার ভূমিকম্পটির পর পার্শ্ববর্তী এলাকায় ৩ থেকে ৪ মাত্রার বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়। ২০২৫ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। জানা যাচ্ছে, অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। আহতদের মধ্যে ১১ জনের আঘাত গুরুতর এবং ২১ জন সামান্য আহত হয়েছেন।
BREAKING: A magnitude 7.0 EARTHQUAKE struck the Tibet Autonomous Region, leaving at least 16 DEAD, 32 injured, and hundreds of homes COLLAPSED. ⚠️
Local authorities deployed rescue operations in the ground zero area.#Tibet #Earthquake #Breaking #China #Disaster #Rescue… pic.twitter.com/1zD8rGsUFB
— TheRoverReport (@TheRoverReport1) October 22, 2026
পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা লোকজনকে উদ্ধার করতে এবং গৃহহীনদের অস্থায়ী আশ্রয় দিতে কাজ করছেন। উদ্ধারকারী দলগুলো তাঁবুও স্থাপন করছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এই কম্পনের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) অনুসারে, স্থানীয় সময় রাত প্রায় ১০:৩৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.০। এর কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় প্রায় ৪,৮৬৪ মিটার উচ্চতায় অবস্থিত।
Read more:- কলম্বিয়ায় ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে মৃত শতাধিক, ১৫০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি গ্রামে দু’জন আহত হয়েছেন এবং আশেপাশের গ্রামগুলোর বেশ কয়েকটি বাড়িঘরে ফাটল ধরেছে। স্থানীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে অথবা রাস্তায় রাখা গাড়িতে আশ্রয় নিচ্ছেন।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







