Bangla News

Bangladesh News: মক্কায় কোন অপরাধে মৃত্যুদণ্ড দুই বাংলাদেশির? এবার রায়ের কপি চাইল বাংলাদেশ সরকার

মক্কায় অনৈতিক কাজের অপরাধে নজরুল ইসলাম এবং সুইটি আখতারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সম্প্রতি। বয়স ২৫-এর নজরুল ইসলামের বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়।

Bangladesh News: মক্কায় মৃত্যুদণ্ড দুই বাংলাদেশির! কোন অভিযোগে করা হল তাঁদের দোষী সাব্যস্ত? বিশদে জেনে নিন

হাইলাইটস:

  • সম্প্রতি, নজরুল ইসলাম ও সুইটি আখতারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে
  • মক্কায় অনৈতিক কাজের অপরাধে তাঁদের দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড
  • এবার এই রায়ের কপি চাইল বাংলাদেশের তারেক সরকার

Bangladesh News: দুই বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা সৌদি আরবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। যে দুই জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাঁদের অপরাধ হল পবিত্র মক্কার মসজিদে তাঁরা চুম্বন করেছিলেন। এটিকে অনৈতিক কাজ ও অপরাধ হিসাবে দেখা হয়েছে সৌদি আরবে। তাঁদের দুজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এবার সৌদি আরবের কাছ থেকে ওই দুই জনের মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল বাংলাদেশ সরকার।

We’re now on Telegram- Click to join

মক্কায় অনৈতিক কাজের অপরাধে নজরুল ইসলাম এবং সুইটি আখতারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সম্প্রতি। বয়স ২৫-এর নজরুল ইসলামের বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। তাঁর বাবাও দীর্ঘ ২৪ বছর ছিলেন সৌদি আরবে। ২০২০ সালে ফিরে আসেন। এরপর ছেলেকে ২০২২ সালে পাঠান।

We’re now on WhatsApp- Click to join

কিন্তু তবে যাওয়ার ৮ মাস পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের এক মাস পর বাড়ির সদস্যরা জানতে পেরেছিলেন যে তাঁদের ছেলে কারাগারে। গত বুধবার সৌদি আরব থেকে একজন ফোন করে তাঁকে জানান যে, মৃত্যুদণ্ড হয়েছে নজরুলের। এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ কনস্যুলেট এ প্রসঙ্গে জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে আনুষ্ঠানিকভাবে তাদের নাকি কিছু জানানো হয়নি।

এই ঘটনার পর বিতর্ক, আতঙ্ক, সমালোচনা তৈরি হতেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বাংলাদেশের সরকার। সৌদি আরবের আদালতে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে রায়ের কপিও চাইল বাংলাদেশ সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকেও ডেকে পাঠানো হয়।

Read More- সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ক্রাইম ব্রাঞ্চের তলবের নোটিশ, কী লেখা রয়েছে নোটিশে?

বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমরা রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।” সকলকেই ধৈর্য্য ধরতে এবং ফেসবুকের পোস্ট দেখে প্রভাবিত না হতে বিশেষ অনুরোধ করা হয়েছে। সমাজ মাধ্যমে ভুয়ো খবর থেকেও এবার সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, বহু বাংলাদেশিরা পেটের টানে সৌদি আরবের মতো দেশে কাজ করতে যান। বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম উৎস হল সৌদি আরব।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button