Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় কার দায়? অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এবার সিট গঠন করল রাজ্য সরকার
এই ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই সেই মতোই চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতিকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
Chorbagan Incident: ১৯ জনের এই মর্মান্তিক মৃত্যুর জন্য কে দায়ী তা খতিয়ে দেখতেই বিশেষ দল গঠন সরকারের
হাইলাইটস:
- চোরবাগান ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের
- তা খতিয়ে দেখতেই সিট গঠন সরকারের
- মোট ১০টি বিষয়ের তদন্ত করবে এই সিট
Chorbagan Incident: সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এবার ৬ সদস্যের সিট গঠন করেছে রাজ্য সরকার। কলকাতার চোরবাগানে ১৯ জনের এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী কে, কিভাবে কোন পরিস্থিতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতেই এবার এই সিট গঠন করেছে সরকার। এই টিমে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধিও রয়েছেন।
We’re now on Telegram- Click to join
এই ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই সেই মতোই চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতিকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
We’re now on WhatsApp- Click to join
এই ১০টি বিষয়ে তদন্ত করবে সিট (SIT) —
- এদিন ঠিক কী হয়েছিল, কখন, ভিড় কীভাবে এমন মারাত্মক আকার নিল।
- উদ্যোক্তা-প্রশাসনের ভূমিকা: পুলিশ, দমকল, পুজো কমিটি, হাসপাতাল, CESC, PWD, KMC, কত তাড়াতাড়ি রেসপন্স করেছে, সেটা এবার দেখা হবে।
- বিপর্যয়ের কারণ: খারাপ আবহাওয়া, গেট ম্যানেজমেন্ট, অতিরিক্ত ভিড়, গুজব, বেরনোর রাস্তা কম থাকা, কারেন্ট চলে যাওয়া, এমন আর কী কী কারণ ছিল।
- আবহাওয়া: সেদিনের আবহাওয়ার রিপোর্ট এবং বৃষ্টি-বজ্রপাতের প্রভাব।
West Bengal Government Constitutes SIT to Probe Chorbagan Durga Puja Stampede
The West Bengal government has constituted a six-member Special Investigation Team (SIT) to investigate the stampede near the Chorbagan Sarbojanin Durga Puja pandal in Kolkata on October 17, 2026.…— Kamalika Sengupta (@KamalikaSengupt) October 21, 2026
- প্যান্ডেলের পরিকাঠামো: রাস্তা, ব্যারিকেড, গেট, সিঁড়ি, ইমার্জেন্সি এক্সিট ঠিকঠাক ছিল কি না, তা দেখা হবে।
- প্রমাণ যাচাই: কল রেকর্ড, মোবাইল ভিডিও, CCTV ফুটেজ, মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখা হবে।
- ক্ষতিপূরণ: আহত ও নিহতদের পরিবারকে কতটা সাহায্য বা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বা দেওয়া উচিত।
- অনুমতি-পরিকল্পনা: দুর্যোগ মোকাবিলা প্ল্যান, ভিড় সামলানোর প্ল্যান, পুলিশ বন্দোবস্ত NDMA-র গাইডলাইন মেনে তা হয়েছিল কি না।
- গাফিলতি: কার গাফিলতিতে বা কর্তব্যে অবহেলা ছিল, তা খুঁজে বের করেই এবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ।
Read More- সরকারি সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে কি চিনি আরও মহার্ঘ হয়ে উঠেছিল? ১৯৯৪ সালের ঘটনাটি জেনে নিন
সিট-এর মাথায় রয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। এছাড়াও রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের ADG পদমর্যাদার একজন প্রতিনিধি, STF-এর DG, স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও NDRF-এর একজন প্রতিনিধি। সিট-কে তিন মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







