Ranbir Kapoor Ramayana: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় বাংলায় করমুক্ত ‘রামায়ণ’, কলকাতার ‘রাবণ দহনে’ উপস্থিত ছিলেন গোটা টিম
এদিন সল্টলেক আয়োজিত উৎসবের মূল ভাবনা ছিল ‘রামের অযোধ্যা’। দশেরার দিন সেন্ট্রাল পার্কের মাঠে আয়োজন করা হয় রাবণ দহন অনুষ্ঠান। মাঠে নজর কাড়ে শ্রীরামের বিশাল মূর্তি। অন্যদিকে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পোড়ানো হয় রাবণের কুশপুতুল।
Ranbir Kapoor Ramayana: রণবীর কাপুর ও রাবণ যশকে পাশে নিয়ে এই মেগাবাজেট ছবিকে বাংলায় করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- দশেরা উদযাপনের জন্য কলকাতায় এসেছিল টিম ‘রামায়ণ’
- ‘রাম’ রণবীর কাপুরকে পাশে নিয়ে কলকাতায় দশেরা উদযাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
- বাংলায় করমুক্ত ‘রামায়ণ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Ranbir Kapoor Ramayana: পুজো চলাকালীন জানা গিয়েছিল উৎসবের আবহে দশেরা উদযাপনের জন্য কলকাতায় পা রাখতে চলেছে টিম ‘রামায়ণ’। উপলক্ষ্য, ‘রাবণ দহনে’ অংশগ্রহণ। গত মঙ্গলবার সন্ধ্যেতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল রাবণ দহনের অনুষ্ঠান। এই বিজয়া দশমী ও দশেরা উদযাপনে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেখানেই পর্দার রাম রণবীর কাপুর ও রাবণ যশকে পাশে নিয়ে এই মেগাবাজেট ছবিকে বাংলায় করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp – Click to join
Ranbir Kapoor Fantastic words
at Kolkata events 💥🫰🙌Achchai aur burai ki ladai mein hamesha jeet achchai ki hi honi chahiye. ❤️✨#RanbirKapoor #Yash #Ramayana pic.twitter.com/1B9pxkEcbA
— 𓆩♛ 𝙍𝙤𝙘𝙠𝙞𝙣𝙜 𝘼𝙨𝙝𝙪 ♛𓆪 (@Dudey212530) October 20, 2026
এদিন সল্টলেক আয়োজিত উৎসবের মূল ভাবনা ছিল ‘রামের অযোধ্যা’। দশেরার দিন সেন্ট্রাল পার্কের মাঠে আয়োজন করা হয় রাবণ দহন অনুষ্ঠান। মাঠে নজর কাড়ে শ্রীরামের বিশাল মূর্তি। অন্যদিকে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পোড়ানো হয় রাবণের কুশপুতুল। এই অনুষ্ঠানে টিম ‘রামায়ণ’-এর কলাকুশলীদের সঙ্গে মঞ্চ ভাগ করে এই ছবি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি এবং দ্য বেঙ্গল ফাইলস-এর মতো রামায়ণ ছবিটিকে পশ্চিমবঙ্গে করমুক্ত ঘোষণা করা হল। আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং মহাভারতের মতো মহাকাব্যিক থিমের উপর আরও ছবি আমরা দেখতে পাব।”
Read more:- মুক্তি পেয়েছে রণবীর কাপুরের রামায়ণ পর্ব ১-এর আন্তর্জাতিক ট্রেলার, শুরু অগ্রিম বুকিং!
উল্লেখ্য, সল্টলেকের এই অনুষ্ঠানমঞ্চ থেকে সপ্তমীর সন্ধ্যেতে ঘটে যাওয়া চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। এদিন নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নীরবতাও পালন করা হয়। বাংলার দশেরা অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে রণবীর কাপুর বলেন, “কলকাতার এই পবিত্রভূমিতে এসে আপনাদের সকলের সঙ্গে দশেরা উদযাপন করা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। বিজয়া দশমী আমাদের শেখায় যে, অসত্য ও অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষপর্যন্ত সত্যেরই জয় হয়।”
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







