Entertainment

Tollywood Dashami Celebration: সিঁদুরখেলায় মাতলেন টলিউড তারকারা, উমাবরণ কোয়েল থেকে শুভশ্রীর

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজোর দশমী উদযাপনে হাজির ছিলেন মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে একঝাঁক টলিউড অভিনেত্রী। অন্যদিকে উমাবরণ করে সিঁদুরে রাঙা নুসরাত-যশ থেকে রাজ-শুভশ্রী, এককথায় দশমীতে সিঁদুরে রাঙা গোটা টলিউড ইন্ডাস্ট্রি।

Tollywood Dashami Celebration: পুজোর দিনগুলোতে সুপারস্টারের তকমা ছেড়ে কোয়েল মল্লিক বরাবরই ‘ঘরের মেয়ে’ হিসেবে ধরা দেন মল্লিক বাড়ির পুজোতে, দশমীতে সিঁদুরখেলায় মাতলেন 

হাইলাইটস:

  • দশমীতে রাঙা টলিউড, জমজমাট সেলিব্রেশন
  • মল্লিক বাড়ির বিসর্জনে বাবা ও স্বামীর হাত সঙ্গে দেখা যায় কোয়েল মল্লিককে
  • অ্যালেন পার্কে ঢাকের তালে মাতলেন ঋতুপর্ণা-অপরাজিতা

Tollywood Dashami Celebration: এবার উমার কৈলাসে ফেরার পালা। মায়ের বিদায়বেলায় মন ভারাক্রান্ত, তবে প্রতিবারের মতো এবারেও টলিউড অভিনেত্রীরা দেবীবরণের পর সিঁদুরখেলায় মেতেছিলেন। প্রতিবারের মতো এবারেও মল্লিক বাড়ির পুজোয় আত্মীয়-পরিজনদের সঙ্গে সিঁদুর খেললেন কোয়েল মল্লিক।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজোর দশমী উদযাপনে হাজির ছিলেন মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে একঝাঁক টলিউড অভিনেত্রী। অন্যদিকে উমাবরণ করে সিঁদুরে রাঙা নুসরাত-যশ থেকে রাজ-শুভশ্রী, এককথায় দশমীতে সিঁদুরে রাঙা গোটা টলিউড ইন্ডাস্ট্রি।

We’re now on WhatsApp – Click to join

পুজোর দিনগুলোতে সুপারস্টারের তকমা ছেড়ে কোয়েল মল্লিক বরাবরই ‘ঘরের মেয়ে’ হিসেবে ধরা দেন মল্লিক বাড়ির পুজোতে। এবারেও তার অন্যথা হয়নি। অতিথিদের আপ্যায়ণ থেকে শুরু করে দেবীবরণ সেরে বাবা রঞ্জিত মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরের হাত ধরে বিসর্জনে যাওয়া, সব আচার পালনেই দেখা গেল অভিনেত্রীকে। মল্লিক বাড়ির বিসর্জনে নাতি কবীরের সঙ্গে ঢাকের তালে পা মেলালেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকও।

এই বছর প্রথমবার অ্যালেন পার্কে দুর্গাপুজোর আয়োজন করা হয়। বিজয়া দশমীর দিন অ্যালেন পার্কের সিঁদুর খেলায় অংশ নিয়েছিলেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, দর্শনা বণিক-সহ টলিপাড়ার অনেকেই। ঋতুপর্ণা-অপরাজিতাকে ঢাকের তালে মাততেও দেখা যায়।

টলিপাড়ায় ফিসফাস, সামনের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী। অতঃপর ‘আইবুড়ো’ হিসেবে নায়িকার এটাই ছিল শেষ পুজো। অন্যদিকে, ডায়মন্ড সিটিতে নিজেদের আবাসনের পুজোয় সিঁদুর খেলায় মেতেছিলেন যশ-নুসরত। একে-অপরকে সিঁদুরে রাঙালেন তারকা দম্পতি।

Read more:- দুর্গাপুজো ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে প্রতিফলিত করে, উত্তর ভারতে নবরাত্রিও পালন করা হয় ধুমধাম করে

প্রতি বছরের মতো এবারেও উমাবরণ সারলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী। দিন কয়েক আগেই টলিপাড়ায় তাদের মন কষাকষির জল্পনা চাউড় হয়েছিল। এবার যাবতীয় গুঞ্জন উড়িয়ে দশমীতে একসঙ্গে সিঁদুরখেলছেন। টলিউড তারকাদের ছবি-ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে। সুতরাং বলাই যেতে পারে জমজমাট দশমী উদযাপন টলিপাড়ায়।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button