Durga Puja Award: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার! পুজো কমিটিগুলির জন্য বিরাট ঘোষণা অগ্নিমিত্রা পালের
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যত চারটি বিশেষ বিভাগে পুরস্কৃত করা হবে পুজো কমিটিগুলিকে।
Durga Puja Award: কোন কোন বিভাগে পুজো কমিটিগুলির জন্য মিলবে এই পুরস্কার? জেনে নিন বিস্তারিত
হাইলাইটস:
- এবার বিরাট বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
- পরিবেশবান্ধব পুজো করলেই মিলবে পুরস্কার
- সেরা পুজো কমিটিগুলিই পাবে এই উপহার
Durga Puja Award: দুর্গাপুজোর আগেই পুজো কমিটিগুলির জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের। এবার পুজোতে পরিবেশবান্ধব আয়োজন করলেই মিলবে আর্থিক পুরস্কার। বাংলায় আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে এবার ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অর্থাৎ ‘সবুজ দুর্গাপুজো উৎকর্ষ সম্মান’। পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রেই এই বিশেষ উদ্যোগ নেওয়া পুজো কমিটিগুলিকে দেওয়া হবে আর্থিক সম্মান। সেরা পুজো কমিটিগুলি পাবে ১ লক্ষ টাকা উপহার। গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
We’re now on Telegram- Click to join
কোন কোন বিভাগে মিলবে এই পুরস্কার?
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যত চারটি বিশেষ বিভাগে পুরস্কৃত করা হবে পুজো কমিটিগুলিকে।
We’re now on WhatsApp- Click to join
শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো— এই সম্মান পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার ও পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগের জন্য।
শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ— পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেই এবার উল্লেখযোগ্য কর্মসূচির জন্য দেওয়া হবে এই বিশেষ সম্মান।
কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড— পুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ও সামাজিক উদ্যোগের জন্য মিলবে এই পুরস্কার।
শ্রেষ্ঠ পরিচ্ছন্ন এবং বর্জ্য স্মার্ট পুজো— পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিষ্কার পরিছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই বিশেষ উদ্যোগের জন্য মিলবে পুরস্কার।
🚨 WEST BENGAL INTRODUCES GREEN DURGA PUJA AWARDS IN 4 CATEGORIES! 🌿🪔
The West Bengal Government has launched the Green Durga Puja Excellence Awards 2026, encouraging Puja committees across the state to adopt eco-friendly practices, improve waste management and promote… pic.twitter.com/YVD4BUAUkk
— বাংলার টিনটিন (@Banglar_Tintin) October 9, 2026
এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এবার রাজ্যস্তরের সেরা পুজো কমিটির জন্য থাকছে ১ লক্ষ টাকার পুরস্কার। দ্বিতীয় স্থানে যারা থাকবে, তাদের জন্য থাকবে ৮০ হাজার টাকা পুরস্কার এবং তৃতীয় স্থানের জন্য থাকবে ৫০ হাজার টাকা পুরস্কার।
তবে কেবল রাজ্যস্তরেই নয়, জেলাভিত্তিকও সেরা পুজো কমিটিগুলিকেও এবার এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। প্রতিটি জেলা থেকেই নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ২৫ হাজার টাকা উপহার।
কীভাবে করবেন আবেদন?
পুজো কমিটিগুলির জন্য চালু করা হচ্ছে বিশেষ ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’। এর পাশাপাশি, ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমেও থাকছে আবেদন করার ব্যবস্থা। এই সম্মানের জন্য ইতিমধ্যেই আবেদন করেছে প্রায় ২ হাজার পুজো কমিটি। আবেদনকারী সকল পুজো কমিটিগুলির উদ্যোগ এবার খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। মূল্যায়নের ভিত্তিতেই বেছে নেওয়া হবে সেরা পুজো কমিটিগুলিকে।
Read More- কুমার শানু থেকে মোনালি ঠাকুরের গান, দুর্গা পুজোর মেগা শো-এর ভাবনায় থাকছে বিশেষ চমক
কেবল পুরস্কার ঘোষণাই নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে এবার পরিবেশ সচেতনতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে এবার রাজ্য সরকারের তরফে। এদিকে পুজোমণ্ডপগুলিতে বিশেষ স্টল তৈরি করে সেখান থেকে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের জন্য উৎসাহিত করা হবে পুজো কমিটিগুলিকে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







