Humayun Kabir Arrest: পুলিশকর্মীদের সাথে বাগ্বিতণ্ডায় হুমায়ুন! উঠছে ভোটারদের প্রভাবিত এবং উস্কানি দেওয়ার অভিযোগ
হাইলাইটস:
- আজ সকালে রেজিনগরে সপরিবারে ভোট দেন হুমায়ুন
- সকাল থেকেই পুলিশকে তোপ দাগতে থাকেন হুমায়ুন কবীর
- ভোট দিয়ে বেরিয়ে ফের দফায় দফায় নিশানা করেন বাহিনীকে
- এর পরই রেজিনগরে পুলিশ গ্রেফতার করে হুমায়ুন কবীরকে
Humayun Kabir Arrest: মঙ্গলবার সকাল থেকেই পুলিশের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। ভোট দিয়ে বেরিয়েই দফায় দফায় পুলিশের উদ্দেশে ‘কুকথা’ বলার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই হুমায়ুনকে নিয়ে যাওয়া হয় থানায়। এবং পরে গ্রেফতারও করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা ও উস্কানি দেওয়ার উঠেছে অভিযোগ।
We’re now on Telegram- Click to join
আজ সকালে ভোটে দিতে যাওয়ার সময় থেকেই একের পর এক মন্তব্য পুলিশকে বিঁধে যাচ্ছিলেন হুমায়ুন কবীর। দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। ভোট দেওয়ার পরও তিনি বুথের বাইরে দাঁড়িয়ে ও আরও পরে দলীয় কার্যালয় থেকে ফের তোপ দাগেন পুলিশকে তিনি।
We’re now on WhatsApp- Click to join
এরই মাঝে রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন হুমায়ুন। সেখানেও হুমায়ুন পুলিশের উদ্দেশে বলতে থাকেন, “দালালি করবেন না।” পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় তাঁর। এবং শেষে তাঁকে জামা ধরে টানতে টানতে গাড়িতে তোলেন পুলিশকর্মীরা। সেখান থেকেই হুমায়ুনকে নিয়ে যাওয়া হয় থানায়।
#Breaking: Humayun Kabir arrested by Rejinagar Police Station, confirms SDPO Beldanga. pic.twitter.com/h2ultOtGHY
— Pooja Mehta (@pooja_news) October 6, 2026
এদিকে হুমায়ুনের দাবি, আজ সকাল থেকেই রেজিনগরে তাঁর বাড়ির সামনে মোতায়েন ছিল বাহিনী। তা নিয়েই ভোটের লাইনে দাঁড়িয়ে পুলিশকে তিনি নিশানা করেন। পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন হুমায়ুন ভোট দিয়ে বেরিয়েও। তাঁর কথায়, “প্রত্যেকটা বুথেই অ্যালসেশিয়ান ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।”
হুমায়ুন পুলিশ বাহিনীকে বিঁধে বলেন, “যদি আমাকে পুলিশ মারতে আসে, পুলিশকে আমি ছেড়ে দেব না কি!” ‘মুগুর নিয়েও’ রেজিনগরবাসীকে রুখে দাঁড়ানোর জন্যও তিনি বার্তা দেন। “ধোয়া তুলসিপাতা না কি পুলিশ! ভোটের নামে মানুষের অধিকার ছিনিয়ে নেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ? শান্তি হয়নি আমাদের ৬৪ জনকে গ্রেফতার করেও।
Read More- এবার বিজেপির হয়ে রাজ্যসভায় ‘দেশের মানুষের জন্য নিজেকে নিজেকে উৎসর্গ’ করবেন কোয়েল
প্রসঙ্গত, রেজিনগরের পাশাপাশি এদিন উপনির্বাচন নন্দীগ্রামেও চলছে। মঙ্গলবার সকাল ৯টা অবধি নন্দীগ্রামে ২০.৮৯ শতাংশ এবং রেজিনগরে ১৮.০৫ শতাংশ ভোট পড়েছে।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





