Koel Mallick: এবার বিজেপির হয়ে রাজ্যসভায় ‘দেশের মানুষের জন্য নিজেকে নিজেকে উৎসর্গ’ করবেন কোয়েল
এর আগেও যেমন প্রকাশ চিক বড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক সেই পথেই এবার একই ভাবে হাঁটালেন কোয়েলও।
Koel Mallick: এবার জল্পনাই সত্যি, রাজ্য সভার ভোটে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
হাইলাইটস:
- এর আগে রাজ্য সভায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন কোয়েল
- পালা বদলের পরই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন তিনি
- তারপরই আভাস মিলছিল যে কোয়েলই বিজেপি প্রার্থী হতে পারে
Koel Mallick: অবশেষে এবার জল্পনার অবসান। রাজ্যসভা ভোটে এবার বিজেপির হয়ে প্রার্থী হলেন কোয়েল মল্লিক। এর আগে ৫ই মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে রাজ্য সভায় মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক। পালা বদলের পরই গত ১৬ই জুলাই তৃণমূলের রাজ্যের সাংসদপদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। তারপরই আভাস পাওয়া যাচ্ছিল যে তবে এবার তিনি কি বিজেপি প্রার্থী হবেন? এই জল্পনা এবার সত্যি হল। আগামী ১৬ই অক্টোবর হবে নির্বাচন। তবে এর আগেই জানা গেল রাজ্য সভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক।
We’re now on Telegram- Click to join
এর আগেও যেমন প্রকাশ চিক বড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক সেই পথেই এবার একই ভাবে হাঁটালেন কোয়েলও। এই অভিনেত্রী যেদিন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, ঠিক সেই সময় শপথ নিয়ে তিনি বলেছিলেন, “দেশের মানুষের জন্য আমি নিজেকে উৎসর্গ করতে চাই।” সাথে এও বলেছিলেন, বাংলার মানুষের জন্য তিনি কাজ করতে চান। কিন্তু তৃণমূল নয়, এবার বিজেপির হয়ে দেশের জন্য কাজ করতে চান কোয়েল।
We’re now on WhatsApp- Click to join
এদিকে তবে কোয়েল প্রার্থী হওয়ায় এবার চিন্তার ভাঁজ তৃণমূলে। লোকসভার ক্ষেত্রে আলাদা দল NCPI তৈরি করে ভাঙন হয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে তৃণমূলের এক এক সাংসদ পদত্যাগ করছেন, আর তারপর তাঁরা বিজেপির হয়ে মনোনীত হচ্ছেন। বর্তমানে লোকসভায় তৃণমূলে সদস্য সংখ্যা মোট আট এবং রাজ্যসভায় নয় জন সাংসদ সংখ্যা রয়েছেন।
#Watch: Actress Koel Mullick joins #BJP, a day after being nominated to the Rajya Sabha by the party.
Says, “The development in the state in the last few months inspired her to join the BJP.” pic.twitter.com/nShR5hboys
— Pooja Mehta (@pooja_news) October 5, 2026
এবার আগামী দিনে সংখ্যা আরও কমবে কি না এখনই জানা যাচ্ছে না। গত ১৬ই জুলাই কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সাথে দেখা করেছিলেন। তখন থেকেই এই জল্পনা ছড়িয়েছে।
এদিকে আগামী ৬ই অক্টোবর কোয়েলের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই এই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল যে এবার বিজেপির প্রার্থী হবেন কোয়েল মল্লিক।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।




