CJP Protest: ‘জেল ভরো আন্দোলন’, চ্যালেঞ্জ ছুঁড়লেন দীপকে, সিজেপি-র আন্দোলনে এবার অন্ধকার দিল্লি চত্বর
দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে প্রায় ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং-কেও আটক করা হয়।
CJP Protest: দিল্লির পর এবার স্তব্ধ হচ্ছে মুম্বাইও, জেল ভরো আন্দোলনের ঘোষণা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের
হাইলাইটস:
- মুম্বাইতে জেল ভরো আন্দোলনের ঘোষণা করেছেন অভিজিৎ দীপকে
- গতকালই তাঁকে আটক করার চেষ্টা করেছিল বলেও দাবি করেছেন দীপকে
- এদিকে সিজেপির আন্দোলনের অনুমতিও খারিজ করা হয়েছে বলে জানান তিনি
CJP Protest: একদিকে যেমন দেশের বাণিজ্য নগরী, অন্যদিকে তেমন দেশের রাজধানী। দেশের দুই প্রাণ কেন্দ্রেই একই সঙ্গে এবার আন্দোলনে নামল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল যেমন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন হয়, তেমনই মুম্বাইয়ের শিবাজি পার্কেও বিকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি শুরু হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি সিজেপির। এর পাশাপাশি ২০২৫ সালের ভোটার তালিকা তাঁরা ফ্রিজ করারও দাবি করছে।
We’re now on Telegram- Click to join
দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে প্রায় ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং-কেও আটক করা হয়। এছাড়া সিপিএম-র সাধারণ সম্পাদক এমএ বেবি এবং দলের নেত্রী বৃন্দা কারাতকেও কার্যত টেনে হিঁচড়ে তাঁদের নিয়ে যাওয়া হয়।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, নয়া দিল্লিতে কার্যকর করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। বিনা অনুমতিতে জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, পটেল চক, মান্ডি হাউস, লোক কল্যাণ মার্গ সহ একাধিক মেট্রো স্টেশনগুলি আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
If Gyanesh Kumar doesn’t resign, cockroaches from across India will march to Delhi & protest at Jantar Mantar on October 10.
If Delhi Police tries to stop us, wherever they stop us will become our Jantar Mantar..
Ours will be a peaceful andolan. We will walk on the path shown…
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 2, 2026
অন্যদিকে, মুম্বাইতে জেল ভরো আন্দোলনের ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এদিন তিনি জানিয়েছিলেন যে, তাঁকেও আটক করার চেষ্টা করেছিল। পরে তাঁকে চা খাইয়ে তারপর ছেড়ে দেওয়া হয়। তাঁর দাবি, খারিজ করে দেওয়া হয়েছে সিজেপির আন্দোলনের অনুমতি। যদিও মুম্বাই পুলিশের যুক্তি যে, ২০১৩ সালে বম্বে হাইকোর্টের রায় অনুসারে শিবাজি পার্কে জমায়েত করতে দেওয়ার অধিকার অথবা ক্ষমতা পুলিশের নেই কারণ এটি হল সাইলেন্স জোন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে তিনি বলেন, যতক্ষণ না ‘গো জ্ঞানু, গো’ এই দাবি পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। শিবাজি পার্কে আসা আন্দোলনকারীদের গ্রেফতার করার চ্যালেঞ্জ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকেও। সিজেপির এই আন্দোলনে অভিনেত্রী শাবানা আজমিও যোগ দিয়েছেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







