Bangla News

Mid Day Meal: ‘তহবিলের আর ঘাটতি নেই’, মিড ডে মিল নিয়ে এবার বিরাট বড় নির্দেশিকা রাজ্য শিক্ষা দফতরের

এবার যাতে ‘পিএম পোষন’ প্রকল্পের রান্না বন্ধ না হয়, গতকাল সেই নির্দেশই এবার দেওয়া হল স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। তবে যে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে এই মিড ডে মিলের পোর্টালে, তাও এবার স্বীকার করল রাজ্য সরকার।

Mid Day Meal: মিড-ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, ওই নির্দেশিকায় কি জারি করা হয়েছে? বিশদে জানুন

হাইলাইটস:

  • একাধিক স্কুলে মিড ডে মিল বন্ধ হওয়ার অভিযোগ আগেই সামনে এসেছে
  • এবার এই মিড ডে মিল নিয়ে বড় নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর
  • আজ এই প্রতিবেদনে এ প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য জেনে নিন

Mid Day Meal: সম্প্রতি একাধিক স্কুলে ‘পিএম পোষন’ প্রকল্প অর্থাৎ মিড ডে মিল বন্ধ হওয়ার অভিযোগ এর আগেও বহুবার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, দিনের পর দিন ধরে রান্না হচ্ছে না, এমনও ছবি তুলে ধরা হয়েছে। অভিযোগ উঠেছে যে, দিনের পর দিন ধরে ফান্ড অথবা বরাদ্দ টাকা না আসায় বিভিন্ন স্কুলই রান্না বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এই আবহেই এবার এই মিড ডে মিল নিয়ে বিরাট বড় নির্দেশিকা জারি করে দিল রাজ্য সরকার।

We’re now on Telegram- Click to join

এবার যাতে ‘পিএম পোষন’ প্রকল্পের রান্না বন্ধ না হয়, গতকাল সেই নির্দেশই এবার দেওয়া হল স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। তবে যে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে এই মিড ডে মিলের পোর্টালে, তাও এবার স্বীকার করল রাজ্য সরকার। পোর্টাল ঠিক করার এবার কাজ চালাচ্ছে অর্থ দফতর। দ্রুতই এই সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে জারি করা ওই নির্দেশিকায়।

We’re now on WhatsApp- Click to join

তহবিলের কোনও ঘাটতি নেই স্কুল শিক্ষা দফতরের হাতে, সে কথাও এবার স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার। পোর্টালের সমস্যা না মেটা অবধি ওই প্রকল্প চালিয়ে যেতে হবে, এবার নির্দেশ দেওয়া হল সব জেলাশাসক, GTA-র শিক্ষা বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক এবং কলকাতার প্রাথমিক স্কুল পরিষদের চেয়ারম্যানকে।

সম্প্রতি, গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে টানা তিনদিন ধরে দেখা যায় মিড-ডে মিলের রান্না বন্ধ রয়েছে। প্রধান শিক্ষক অভিযোগ করেন যে, স্কুলে তিন মাস ধরে আসছে না ফান্ড। ধার করেই রান্না চালাতে হচ্ছিল মিড-ডে মিলের।

Read More- ১৯৫১ সালের সাইকেল আমদানি মামলা, এস এ ভেঙ্কটরামন এবং সরকারি জবাবদিহিতার গুরুত্ব সম্পর্কে জানুন

তবে কিন্তু, ধার এতটাই বেড়ে গিয়েছে যে শেষ অবধি মিড-ডে মিলই বন্ধ করে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এহেন নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button