Entertainment

Nandini-Rajveer: সৃজলাকে রক্তাক্ত করেও কোনও আফসোস নেই নন্দিনীর, বাথরুমে ঢুকে রাজবীরের সঙ্গে প্রেমে বুঁদ নন্দিনী, মজলেন চুমুতে

ক্যাপ্টেন্সি টাস্কে খেলার সময়ই সৃজলা আঘাত পাওয়ার পরই বিগ বসের ঘরের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সতীর্থ সোহিনী এবং সোনামণিরাও নন্দিনীর উপর নিজেদের ক্ষোভ উগরে দেন।

Nandini-Rajveer: অভিমান ভুলে ‘বিগ বস’-এর ঘরের বাথরুমে জমিয়ে প্রেম! রগরগে চুমুতে মজে রাজবীর-নন্দিনী

হাইলাইটস:

  • সৃজলাকে আহত করার পরও কোনও ক্ষোভ নেই নন্দিনীর
  • এদিন মাখোমাখো চুমুতে মেতে উঠলেন রাজবীর-নন্দিনী
  • বাথরুমেই একান্তে চলল জড়িয়ে ধরে চুম্বনের হট সেশন

Nandini-Rajveer: বিগ বস বাংলা’-র ঘরের পারদ এবার এক ধাক্কায় চরমে। এদিন ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলা গুহকে সাপাতটে ধাক্কায় ফেলে আহত করার পরই চারিদিকে তীব্র সমালোচনা এবং ট্রোলিংয়ের ঝড়ের মাঝেই সব বিতর্ককে বাথরুমে বন্দি করে এবার রাজবীরের সঙ্গে রোম্যান্সে মাখামাখি করলেন নন্দিনী দত্ত।

We’re now on Telegram- Click to join

ক্যাপ্টেন্সি টাস্কে খেলার সময়ই সৃজলা আঘাত পাওয়ার পরই বিগ বসের ঘরের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সতীর্থ সোহিনী এবং সোনামণিরাও নন্দিনীর উপর নিজেদের ক্ষোভ উগরে দেন। এমনকি একসময় বিরক্তি প্রকাশ করে রাজবীরও সম্পর্কে ইতি টানারও বার্তা দিয়েছিলেন। কিন্তু ফের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নাটকের মোড় নতুন দিকে ঘুরে যায়।

We’re now on WhatsApp- Click to join

বিগ বস ঘরের বাথরুমের একান্তে নন্দিনীকে কাছে পেয়ে আর নিজেকে সামলে রাখতে পারেননি রাজবীর। রাজবীরের পায়ের কাছে বসে থাকা অবস্থায় নন্দিনীকে আচমকই নিজের দিকে টেনে নেন তিনি। এরপরই একের পর এক গাঢ় এবং স্পষ্ট চুম্বন দেন।

এদিকে, প্রেমের আমেজে কেবল চুমুতেই থেমে থাকেননি রাজবীর। বিড়ালের মতো আদুরে গলায় ‘ম্যাঁও’ বলেও ডেকে নন্দিনীর সাথে মিষ্টি খুনসুটিতেও মেতে ওঠেন তিনি। নন্দিনীকে এদিন ফেস ম্যাসাজ করে দেওয়ার পরই প্রেমময় প্রস্তাব দেন রাজবীর। যদিও লাজুক এবং মিষ্টি হেসে সেই প্রস্তাব নাকচও করে দেন নন্দিনী।

Read More- স্প্লিটসভিলা কাঁপিয়ে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন এই মহিলা প্রতিযোগী, কে তিনি? জেনে নিন

তবে অন্যদিকে, সৃজলাকে এহেম আঘাত করা থেকে শুরু করে দর্শকদের তীব্র ক্ষোভ— সবকিছুকেই যেন বুড়ো আঙুল দেখিয়ে রাজবীর ও নন্দিনী নিজেদের এই মাখোমাখো রোম্যান্সই এখন নেটপাড়ার ট্রেন্ডিং এবং হট টপিক! এটা কি গেম প্ল্যান নাকি সত্যি কারের প্রেম, তা নিয়েই এবার চরম শোরগোল। তবে দুজনেরই এই মাখামাখি প্রেম দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। অনেকেই প্রশ্ন করেছেন যে, ‘আচ্ছা এদের কি বাবা-মা, বন্ধুরা দেখে না এই শো?’ কেউ কেউ আবার এই রোম্যান্সকেই ‘নষ্টামি’ বলেও আখ্যা দিয়েছেন। তবে সে-সব নিয়ে মাথা ঘামাতে রীতিমতো নারাজ রাজবীর এবং নন্দিনীর জুটি। আপাতত একে অপরেই মজে রয়েছেন রাজবীর-নন্দিনী।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button