Bigg Boss Bangla: স্প্লিটসভিলা কাঁপিয়ে এবার বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন এই মহিলা প্রতিযোগী, কে তিনি? জেনে নিন
বিগ বস বাংলা ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই শোটি ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছেন ৪ জন প্রতিযোগী। তবে যদিও ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে যোগ দিয়েছেন দু’জন প্রতিযোগী।
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ফের নতুন অতিথির আগমন, আগামী দিনেতে কি হবে নন্দিনীর ভবিষ্যৎ?
হাইলাইটস:
- বিগ বসের ঘরে এন্ট্রি নেবে মহিলা প্রতিযোগী
- স্প্লিটসভিলা কাঁপিয়ে এবার বিগ বসের ঘরে
- এখনই জেনে নিন কে সেই মহিলা প্রতিযোগী?
Bigg Boss Bangla: এ মুহূর্তে বিগ বস বাংলার দিকে এবার তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। তবে শুধু রাজ্য বললে ভুলই বলা হবে, ১০ বছর পর সম্প্রচারিত হওয়া এই বিগ বস বাংলা এখন প্রত্যেক বাঙালির কাছেই একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কখনও অশান্তি, কখনও ঝগড়া, বিগ বসের ঘরে চলতে থাকা এই ক্রমাগত পাল্টে যাওয়া সম্পর্কের সমীকরণও দেখার জন্য অপেক্ষায় মুখিয়ে থাকেন দর্শকরা। এদিন নন্দিনীর আক্রমণে সৃজলার যে আঘাত তা দর্শকদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
We’re now on Telegram- Click to join
বিগ বস বাংলা ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এই শোটি ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছেন ৪ জন প্রতিযোগী। তবে যদিও ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে যোগ দিয়েছেন দু’জন প্রতিযোগী। আগামী দিনেতে সৌরভ দাসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি বিগ বসের ঘরে আসার কথা শুনতে পাওয়া গেলেও, তবে সেই বিষয় নিয়ে এখনও অবধি কিছুই জানাননি তিনি। কিন্তু এবার ঘরে আসতে চলেছেন নতুন অতিথি।
We’re now on WhatsApp- Click to join
সূত্রের খবর অনুসারে, বিগ বসের ঘরে এবার কোন পুরুষ প্রতিযোগী নয় বরং এবার একজন মহিলা প্রতিযোগী আসতে চলেছেন। এই প্রতিযোগী এমটিভির স্প্লিটসভিলা কাঁপিয়েছেন। তাই বোঝাই যাচ্ছে, তিনি একেবারে পাকাপোক্তই একজন প্রতিযোগী। যদি এই প্রতিযোগী বিগ বসের ঘরে এন্ট্রি নেন তবে খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে বাকিদের সমস্যাও হতে পারে।
এদিকে এতক্ষণ ধরে যে মহিলা প্রতিযোগীর কথা বলা হচ্ছে তিনি হলেন অনুষ্কা ঘোষ। ইতিমধ্যেই মিস ওড়িশা হয়েও অনুষ্কা ঘোষ সকলের নজর কেড়েছেন। কলকাতার আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করে তিনি শুরু করেছিলেন মডেলিং। এবং সবচেয়ে বড় কথা হল তিনি হলেন স্বঘোষিত ‘কুইন’।
Read More- বিগ বসের ঘরে ঘোড়ার ওপর ক্যাপ্টেন হওয়ার লড়াইয়ে নন্দিনীর ধাক্কায় রক্তাক্ত সৃজলা!
অনুষ্কা এবারের স্প্লিটসভিলাতেও অংশ নিয়েছিলেন। এমন একজন প্রতিযোগী এবার বিগ বসের ঘরে এলে আগামী দিনে নন্দিনী দত্তর অবস্থা যে ভীষণ শোচনীয় হতে চলেছে তা বেশ বলাই বাহুল্য।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







