Bangla NewsDurga Puja

Durga Puja News: কুমার শানু থেকে মোনালি ঠাকুরের গান, দুর্গা পুজোর মেগা শো-এর ভাবনায় থাকছে বিশেষ চমক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে এবার তিন হাজার ড্রোন। সেই ড্রোন দিয়েই আলোর বিন্দুতে আঁকা থাকবে মা দুর্গার অবয়ব।

Durga Puja News: কার্নিভাল নয় উদ্বোধনে হবে মেগা শো, এবারের দুর্গা পুজোয় রাজ্য সরকারের বিশেষ ভাবনা

হাইলাইটস:

  • দুর্গা পুজোর উদ্বোধনে থাকবে মেগা আয়োজন
  • এবারের দুর্গা পুজোয় রাজ্য জুড়ে বিশেষ উদ্যোগ
  • আকাশে একসঙ্গে দেখা যাবে তিন হাজার ড্রোন

Durga Puja News: তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই দুর্গা পুজোর শেষে শোভা যাত্রার জন্য বিশেষ কার্নিভালের আয়োজন করা হত। দেশ-বিদেশ থেকে বহু অতিথি আসতেন। বাংলার সেরা সেরা প্রতিমা রেড রোডে প্রদর্শন করা হত। তবে এখন সে সব অতীত। এখন রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। এবার আর পুজোর শেষে হবেনা কোনও কার্নিভাল, তবে দুর্গা পুজোর উদ্বোধনে থাকবে মেগা আয়োজন।

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে এবার তিন হাজার ড্রোন। সেই ড্রোন দিয়েই আলোর বিন্দুতে আঁকা থাকবে মা দুর্গার অবয়ব।

তারপরই ফুটিয়ে তোলা হবে দুর্গা পুজোর আবাহনের বিভিন্ন মুহূর্ত। মহালয়া থেকে শুরু করে অষ্টমী, দুর্গা পুজোর এই দিনগুলিতে হবে এই মেগা শো। তবে এবার পুজোর আবহ কেবল কলকাতা কেন্দ্রিকই নয়। পুরো রাজ্যজুড়েই পালনের উদ্যোগ নিয়েছে নতুন সরকার।

We’re now on WhatsApp- Click to join

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, মা দুর্গার বন্দনা হবে বাংলার লোকসংস্কৃতি এবং উৎসবের মেলবন্ধনে। এরই সঙ্গে বিশেষ সাংস্কৃতিক সফরেরও আয়োজন করা হয়েছে। ‘ট্রিবিউট মা টুর’ নাম দেওয়া হয়েছে। দু’দিন করে পাঁচ জায়গায় হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সফর বাঁকুড়া, নন্দীগ্রাম, বিষ্ণুপুর, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে হবে। মহালয়ায় ইডেনে হবে এই মহোৎসব। তবে কোন দিন কোথায় শো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Read More- থিম সরিয়ে ফিরছে এবার সে কালের প্রতিমা! কুমোরটুলিতে দুগ্গা প্রস্তুতি এবার তুঙ্গে

এর পর পঞ্চমীর দিনে সবচেয়ে বড় অনুষ্ঠান হবে দিঘাতে। যেখানে গান গাইবেন নামিদামি সব শিল্পীরা। সূত্রের খবর অনুযায়ী, মঞ্চ মাতাতে থাকবেন এই শিল্পীরা। এই শিল্পীদের তালিকায় নাম রয়েছে কুমার শানু, সান এবং মোনালি ঠাকুর সহ আরও বহু শিল্পী। এদিকে, নদীপাড় জুড়ে থাকবে দর্শকদের আগমন। এবং আলোর সাজে সাজিয়ে তোলা হবে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ এবং গঙ্গাপার। বিদ্যাসাগর সেতু থেকে বাবুঘাট, প্রিন্সেপঘাট অর্থাৎ মধ্যবর্তী রিভারফ্রন্ট এলাকা জুড়েও হবে এই অনুষ্ঠান।

এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button