Kaushani-Srijit: মাধুরীর ভূমিকায় এবার কৌশানি! চন্দ্রমুখীর জন্য কেন কৌশানিকেই বাছলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়?
সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চন্দ্রমুখীর চরিত্রে এবার বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে।
Kaushani-Srijit: সৃজিতের চন্দ্রমুখীর নায়িকা কৌশানি! চন্দ্রমুখীর নির্বাচন নিয়ে মুখ খুললেন এবার পরিচালক
হাইলাইটস:
- ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ চন্দ্রমুখী কৌশানি!
- এই চরিত্র নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সৃজিত
- শ্রেয়া ঘোষালের গানেও থাকছে বিরাট বড় চমক
Kaushani-Srijit: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে এবার উত্তেজনার পারদ বেশ চড়ছে তা বলাই বাহুল্য। এই ছবি পুজোয় মুক্তি পাবে। সামনে থাকছে ‘দেশু ৭’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র মতো বড় বাজেটের ছবি। তবে জানেন কি ‘বহুরূপী’র নায়িকা অর্থাৎ কৌশানি মুখোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি থাকছে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতেও।
We’re now on Telegram- Click to join
সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চন্দ্রমুখীর চরিত্রে এবার বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জগতের অন্যতম স্মরণীয় এবং আবেগঘন চরিত্র চন্দ্রমুখী। এদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মনে জায়গা করে নেওয়া এই বিশেষ চরিত্রকে এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে একেবারে নতুনভাবে।
We’re now on WhatsApp- Click to join
এদিকে মূলত, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য এবং তাঁর সময়কাল আর সেই সময়ের অস্থির সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। সেই বৃহত্তর আখ্যানের মধ্যে কৌশানি মুখোপাধ্যায়ের এই চন্দ্রমুখী-র বিশেষ উপস্থিতি ছবিতে যোগ করবে এক বিশেষ সাহিত্যিক এবং আবেগঘন মাত্রা।
চন্দ্রমুখী হল এমন একটি চরিত্র, যা বাংলা সাহিত্য এবং সিনেমার স্মৃতিতে অমর হয়ে উঠেছে বহুবার। সেই চরিত্রে কৌশানি মুখোপাধ্যায়ের এহেন বিশেষ উপস্থিতি স্বাভাবিকভাবেই এই ছবিটি ঘিরে দর্শকের মধ্যে আরও কৌতূহল বাড়িয়ে তুলবে। এর আগে রুপোলি পর্দাতেও এই রূপে বৈজন্তিমালা এবং মাধুরী দীক্ষিতকে দর্শক দেখেছে।
Koushani Mukherjee as Chandramukhi in Srijit Mukherji's Emperor vs. Sarat Chandra https://t.co/yWxtrhoOth
— Srijit Mukherji (@srijitspeaketh) September 21, 2026
তবে কেন কৌশানিকেই এই চরিত্রের জন্য বাছলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? পরিচালকের সৃজিতের কথায়, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সাথে তাঁর বন্ধুত্ব হয়ে গেছে। আমি ওকে বলতে পারি যে, ‘এটা করে দেতো।’ এবং স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং তো দরকার, যার মধ্যে থাকতে হবে বিশেষ আবেদন। ছবিতে পারফর্ম করছে চন্দ্রমুখী।’
Read More- ‘তুই ছাড়া না এ জগতে, কিছুই আগে না…’, দেবকে জড়িয়ে বোল্ড অবতারে রোম্যান্সে বুঁদ শুভশ্রী
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ শ্রেয়া ঘোষাল ‘পার্বতী’-র জন্য গেয়েছিল। সৃজিতের এই ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়েও তিনি গাইছেন। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যিনি এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করছেন সঙ্গীত পরিচালক হিসেবেও। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইন্দ্রনাথ মারি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত আর মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। ছবির ঐতিহাসিক এবং সাহিত্যিক চরিত্রগুলির লুক নির্মাণে মেকআপের ভূমিকা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, প্রদীপ কুমার নন্দী প্রযোজিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, দিব্যাণী মণ্ডল, মিমি চক্রবর্তী, ঋক চট্টোপাধ্যায়, সঞ্জয় নাগ, দেবপ্রিয় মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






