Rejinagar By Election: বারংবার ফোন, মুখরক্ষায় কীভাবে রেজিনগরের উপনির্বাচনে রবিউলকে লড়তে রাজি করালেন মমতা ও কল্যাণ? জেনে নিন
গতকাল রবিউল আলম চৌধুরী দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে ফোন করে অনুরোধ করেছেন বলেই শেষ অবধি মনোনয়ন প্রত্যাহার না করে তিনি ভোটে লড়তে রাজি হয়েছেন।
Rejinagar By Election: রবিউলকে রাজি করাতে ফোন মমতা এবং কল্যাণের, সবটা ফাঁস করলেন রবিউল
হাইলাইটস:
- ইতিমধ্যেই জোড়াফুল প্রতীককে ফ্রিজ করেছে জাতীয় নির্বাচন কমিশন
- এরপর নন্দীগ্রামের মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে সরে বসেন
- এসবের মাঝে বেঁকে বসেছিলেন রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও
- তবে মুখরক্ষায় মমতা এবং কল্যাণের ফোন পেয়ে রাজি হয়েছেন রবিউল
Rejinagar By Election: নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনে মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর রবিউলও রেজিনগর থেকে লড়াই করবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছিল ঘোর সংশয়৷ ভোটের লড়াই থেকে রবিউল আলম চৌধুরী সরে দাঁড়াচ্ছেন বলে ঘোষণাও করে দিয়েছিলেন শনিবার৷ তবে শেষ অবধি দিনভর টালবাহানার পর তিনি জানান, ভোটে লড়বেন তিনি৷
We’re now on Telegram- Click to join
গতকাল রবিউল আলম চৌধুরী দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে ফোন করে অনুরোধ করেছেন বলেই শেষ অবধি মনোনয়ন প্রত্যাহার না করে তিনি ভোটে লড়তে রাজি হয়েছেন। রবিবার এই প্রচার শুরু করার পর রবিউল আলম দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার আগে দলের আরও এক সিনিয়র নেতা ফোন করেছিলেন তাঁকে৷ এরই সঙ্গে কর্মী সমর্থকদের অনুরোধও ফেলতে পারেননি তিনি৷
We’re now on WhatsApp- Click to join
গতকাল রেজিনগরে মমতার প্রার্থী রবিউল বলেন, ‘কর্মীদের সাথে আগের দিনই আলোচনা হয় আমার, যে নয়া প্রতীকে ভোটে লড়াই করা আমাদের কঠিন হবে৷ তার উপরে প্রশাসন ও বিজেপি-র চাপের মুখে কীভাবে লড়াই করব আমরা? তার থেকে বরং এই ভোটে না লড়াই করাই ভাল৷ ফল খারাপ হলে ভেঙে যাবে কর্মীদের মনোবলও৷ সেদিনই আমাকে রাতে দিদি ফোন করে বললেন, তোমাকে লড়তেই হবে৷ পরের দিন সকালে ফের বৈঠকে কর্মীরা আমায় বলেন, দেখুন দিদিকে সবাই ছেড়ে চলে গেছে। আপনিও যদি এভাবে ছেড়ে চলে যান তাহলে দিদি মনে প্রচণ্ড আঘাত পাবেন।’ রবিউলের দাবি যে, এর পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে এই মনোনয়ন প্রত্যাহার না করার জন্য তিনি অনুরোধ করেন৷ মমতা নিজেও আবার ফোন করেন তাঁকে৷
#Breaking: Fresh twist in nomination withdrawal of Mamata Banerjee’s #TMC’s candidate for Rejinagar bye elections, Rabiul Alam Chowdhury.
After announcing his decision to withdraw nomination, in a major u-turn says he is no longer withdrawing his nomination. He has now decided… pic.twitter.com/lAj5xwXsxG
— Pooja Mehta (@pooja_news) September 19, 2026
রবিউল বলেছেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা ফোন করে আমাকে বলেন, দলের নতুন প্রতীকে প্রথমবার ভোট হচ্ছে, ভোটে কেউ প্রার্থী না হলে খুব খারাপ হবে বিষয়টা৷ তার পরেই আমি ঠিক করলাম যে, যা হয় হবে ভোটে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা, তাই এই ভোটে দাঁড়াতে রাজি হয়ে গেলাম৷’
Read More- ‘দুই দলের মধ্যে…’, কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তার প্রসঙ্গে কী বললেন সায়নি ঘোষ? বিস্তারিত জেনে নিন
এদিকে, রেজিনগর উপনির্বাচনে মমতার তৃণমূল যে যথেষ্টই বেকায়দায়, খোদ দলের প্রার্থীর এহেন মন্তব্যেই তা বেশ স্পষ্ট হয়ে গেল৷ নন্দীগ্রামের উপনির্বাচন থেকে নাম মুছে যাওয়ার পরই রেজিনগরে মমতা তৃণমূলের যে নিছক মুখরক্ষার লড়াই, রবিউল আলমের কথায় তা বেশ স্পষ্ট হয়ে গেল৷
এইরকম আরও রাজনৈতিক এবং নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







