Dev-CM Suvendu Adhikari: কাঁধে হাত রেখে, গাল ভরা মুখে হাসি নিয়ে ‘ভাই’ দেবের বাড়ির গণেশ পুজোয় এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গতকাল দেবের বাড়ির গণেশ পুজোয় এসে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও৷ তাঁর সাথে হাজির ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যও।
Dev-CM Suvendu Adhikari: দেব এবং তাঁর পুরো পরিবারের সঙ্গে এদিন ছবিও তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- গতকাল দেবের বাড়ির গণেশ পুজোয় এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- দেব এবং তাঁর গোটা পরিবারের সঙ্গে হাসি মুখে ছবি তুললেন মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রী ছাড়াও দেবের বাড়ির পুজোয় এলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও
Dev-CM Suvendu Adhikari: NCPI সাংসদ অর্থাৎ অভিনেতা দেবের বাড়িতে গণেশ পুজোয় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দেবের সঙ্গে হাসি মুখে এবং দেবের পুরো পরিবারের সাথে ছবিও তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দেবের বাড়ির গণেশ পুজোর সকালে গিয়ে ছিলেন বিজেপি সাংসদ অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও৷
We’re now on Telegram- Click to join
দেবের বাড়ির গণেশ পুজোয় এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গতকাল দেবের বাড়ির গণেশ পুজোয় এসে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও৷ তাঁর সাথে হাজির ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যও। অবশ্য সুকান্ত মজুমদার জানিয়েছেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।
We’re now on WhatsApp- Click to join
দেবের বাড়ির গণেশ পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সেই আমন্ত্রণ রাখতেই তিনি এসেছেন বলেই জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেবের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও এদিন উল্লেখ করেছেন তিনি। এ দিনের সাক্ষাতের সাথে কোনও রাজনৈতিক সমীকরণ নেই বলেও তা স্পষ্ট করেছেন সুকান্ত মজুমদার।
ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য।
ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।#GaneshChaturthi2026 pic.twitter.com/gWcrGfjRUf— Dev (@idevadhikari) September 15, 2026
প্রসঙ্গত, দেবের সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ৷ কিছু মাস আগের একটি প্রশাসনিক বৈঠকে অভিনেতা দেবকে ‘আমার ভাই’ বলে সম্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এবার দেবের বাড়ির গণেশ পুজোতে এসে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Read More- নিয়ম লঙ্ঘনের জেরে নমিনেটেড বিগ বস হাউজের সকলে! এন্ট্রি নিয়েই কাকে বাঁচাবেন জীতু কমল?
এবং অন্যদিকে, দেবের বাড়ির পুজোতেই এসেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষও৷ দেবের সঙ্গে বহুবার মতবিরোধে জড়িয়েছেন কুণাল৷ প্রকাশ্যেই কার্যত আগে বিবাদে জড়িয়েছেন এই দুই নেতা৷ এদিন কুণাল সমাজ মাধ্যমে লিখেছেন, “অরাজনৈতিক এবং সৌজন্য। দেবের বাড়ির গণেশ পুজোর আমন্ত্রণে। কিছুক্ষণ আড্ডাও হল। অতীতে কিছু বিষয়ে আমি ওর ইস্যুভিত্তিক বিরোধিতা করেছি। তারপর সু-সম্পর্কও হয়েছে। ক’দিন আগেই ‘দাদাগিরি’ করে এলাম। ওর রাজনৈতিক অবস্থান যা-ই হোক বা যে কারণেই হোক, দেবের সাথে এই পরিচয়টা রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। আর একদা আমি রাজনীতির ইস্যুতে ওর মত একনম্বর তারকার যা বিরোধিতা করেছি, আজ অরাজনৈতিক সুসম্পর্কের জন্য কোনো ব্যাখ্যা অথবা কৈফিয়ত দিলাম না। দেব চলচ্চিত্রজগতে ভালো থাকুক।”
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







