Entertainment

Bigg Boss Bangla: নিয়ম লঙ্ঘনের জেরে নমিনেটেড বিগ বস হাউজের সকলে! এন্ট্রি নিয়েই কাকে বাঁচাবেন জীতু কমল?

এদিন দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কমল, তবে তিনি নমিনেটেড নন। কেবল এটাই নয়, তাঁর হাতে রয়েছে আরও এক বিশেষ ক্ষমতাও। সেটা কী?

Bigg Boss Bangla: মিলল চরম সাজা! নিয়ম ভাঙার শাস্তি পেল এবার একই সঙ্গে ‘বিগ বস বাংলা’র সকল প্রতিযোগী

হাইলাইটস:

  • বিগ বস বাংলায় সদ্যই এন্ট্রি নিয়েছেন অভিনেতা জীতু কমল
  • দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে বিগ বস হাউজে এসেছেন জীতু
  • আর বাড়িতে ঢুকেই বিশেষ ক্ষমতা পেলেন জীতু, কী সেটা?

Bigg Boss Bangla: এদিন দেখা গিয়েছে বাড়ির সকলের উপর এবার বেজায় চটেছে বিগ বস। কিন্তু কেন? তাঁরা কেউই খেলার নিয়ম মানছেন না। কেউ মাইক পরছেন না তো আবার কেউ ফিসফিস করে কথা বলছেন। কেউ বাথরুম পরিষ্কার রাখছেন না তো কেউ আবার রান্নাঘর। আর হিন্দি অথবা ইংরেজি ভাষায় কথা বলার বহর তো আছেই! সব মিলিয়েই বিগ বসের বাড়ির যে নিয়ম সেটা কেউই মানছেন না। আর সেই কারণেই এবার বাড়ির সকলকে নমিনেট করে দেয় বিগ বস।

We’re now on Telegram- Click to join

এদিন দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কমল, তবে তিনি নমিনেটেড নন। কেবল এটাই নয়, তাঁর হাতে রয়েছে আরও এক বিশেষ ক্ষমতাও। সেটা কী? এই নমিনেশনের হাত থেকে তিনি বাঁচাতে পারবেন যে কোনও একজনকে। তবে কাকে বাঁচাবেন তিনি? ভরত কল?, মনামী ঘোষ? নাকি অন্য কেউ? কাকে তিনি আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করেন এবার সেটাই দেখার।

We’re now on WhatsApp- Click to join

এদিন দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হয়ে বিগ বসের বাড়িতে অভিনেতা জীতু কমল ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গিয়েছে হইচই। একদিকে তাঁকে দেখে যেমন খুশি অ্যালেক্স, ভরত কলরা, তেমনই অন্যদিকে অখুশি রাজবীর দে এবং নন্দিনী দত্ত। প্রথমদিনই এর মধ্যে জোর গোল বাঁধে রাজবীর এবং জীতুর! তবে কেন? কী নিয়ে শুরু হল এই দু’জনের ঝামেলা?

এদিন দেখা যায় বিগ বসের ঘরে একটি জায়গায় রাজবীর দে, নন্দিনী দত্ত, ভরত কল এবং মনামী ঘোষ বসে আছেন। জীতু কমল সেই খানে আসেন এবং রাজবীরের হাত ধরে শুরু করে দেন টানাটানি। বলতে থাকেন আলাদা কথা বলার জন্য। কিন্তু রাজবীরের তাতেই বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে যায়। বলেন, ‘দরকার নেই। আমাকে কেন টানছ? আমি কি টানতে বলেছি?’ জীতু তাঁকে তখন পাল্টা বলেন, ‘কেউ কি টানতে কাউকে বলে?’ এই নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রাজবীরকে জীতু স্পষ্ট বলেন যে, ‘এত অতিরিক্ত রি-অ্যাক্ট করো তুমি। এটা করা কী ভাল?’ মাঝখান থেকে ভরত কল বলে ওঠেন রাজবীরের মাথা গরম। তখন নন্দিনী জীতু কমলকে প্রশ্ন করেন, ‘তুমি কী বিগ বস দেখেছ?’ তিনি উত্তরে জানান, হ্যাঁ, একটাই পর্ব দেখেছেন। সেটা শুনেই রাজবীরের হয়ে জীতুকে তিনি আক্রমণ করেন। বলেন, ‘একটা এপিসোড দেখেই বুঝে গেলে যে ওর মাথা গরম?’

Read More- এবার ‘বিগ বস বাংলা’র দুর্গ থেকে বাদ পড়লেন ইনফ্লুয়েন্সর জয়িতা, ঘরে এন্ট্রি নিলেন জীতু কমল

এদিন জীতু কমলকে রাজবীর দে স্পষ্ট করে দেন যে তিনি পাঞ্জা লড়বেন। সবই করবেন। বলাই বাহুল্য, আগামী দিনেতে বিগ বসের ঘরে তাঁদের মধ্যে বাঁধতে চলেছে তুমুল ধুন্ধুমার। খেলার মোড়ও আরও ঘুরবে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button