Bigg Boss Bangla: এবার ‘বিগ বস বাংলা’র দুর্গ থেকে বাদ পড়লেন ইনফ্লুয়েন্সর জয়িতা, ঘরে এন্ট্রি নিলেন জীতু কমল
এবার জমে উঠেছে বিগ বস বাংলা। শুরুর একসপ্তাহ পেরনোর আগেই বিগ বসের দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। তারপরই পেরিয়েছে একটা গোটা সপ্তাহ।
Bigg Boss Bangla: গতকাল অর্থাৎ রবিবার দাদার দরবারে হল ‘বিগ বসে’র দুর্গের দ্বিতীয় এলিমিনেশন পর্ব!
হাইলাইটস:
- ‘বিগ বস বাংলা’ থেকে এলিমিনেশন হলেন জয়িতা চট্টোপাধ্যায়
- ওই একই দিনেই দুর্গে এন্ট্রি নিলেন অভিনেতা জীতু কমল
- এবার কেমন হবে খেলার সমীকরণ? অপেক্ষায় দর্শকরা
Bigg Boss Bangla: টানটান উত্তেজনার পর্ব নিয়ে এর মাঝেই কেটে গেল ‘বিগ বস বাংলা’য় আরও একটা সপ্তাহ। রবিবার দাদার দরবারে হল ‘বিগ বস বাংলা’র দুর্গের দ্বিতীয় এলিমিনেশন পর্ব! দর্শকদের ভোটের নিরিখে ‘বিগ বস বাংলা’ থেকে বেরিয়ে গেলেন ইনফ্লুয়েন্সর জয়িতা চট্টোপাধ্যায়। এই একইদিনে দুর্গে প্রবেশ করলেন অভিনেতা জীতু কমল।
We’re now on Telegram- Click to join
এবার জমে উঠেছে বিগ বস বাংলা। শুরুর একসপ্তাহ পেরনোর আগেই বিগ বসের দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। তারপরই পেরিয়েছে একটা গোটা সপ্তাহ। এই কয়েকদিনে ভিতরের সমীকরণ একেবারে পরিবর্তন করে দিয়েছে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে।
We’re now on WhatsApp- Click to join
শুরুর প্রথম সপ্তাহে যারা একে অপরের সাথে মিশে ছিলেন, এই সপ্তাহে দেখা গিয়েছে একে অপরের বিরোধী তাঁরাই। রবিবার নমিনেটেড ছিলেন চারজন দাদার দরবারে, দুর্নিবার সাহা, সৃজলা গুহ, আলেকজান্দ্রা টেলর এবং জয়িতা চট্টোপাধ্যায়। এই চারজনের মধ্যে কে বেরিয়ে যাবেন তা নির্ধারণের ভার ছিল দর্শকের হাতেই। তাঁদের ভোটিংয়ের জেরেই এবার এদিন বিগ বস বাংলা থেকে বেরিয়ে গেলেন জয়িতা চট্টোপাধ্যায়।
আজকের পর্ব miss করচ্ছেনা তো?
দুর্গ জয়ের লড়াইয়ে খেলা ঘোরাতে নতুন Entry – জিতু কামাল!
এখন দেখছেন Bigg Boss বাংলা – দাদার দরবার – শনিবার রবিবার | JioHotstar ও স্টার জলসা-এ।#JioHotstar-এ Latest এপিসোড দেখতে ক্লিক করুন – https://t.co/F9cBxJLV2U । **শর্তাবলী প্রযোজ্য | pic.twitter.com/uNidKxZVaP— Star Jalsha (@StarJalsha_) September 12, 2026
তাই মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে বিগ বস বাংলার দুর্গ থেকে বেরিয়েই দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হাসিমুখেই দেখা মিলেছে তাঁকে। তিনি বললেন, “এত দ্রুত বেরিয়ে যাব তা ভাবিনি।” কিন্তু খেলার নিয়ম অনুযায়ী এই এলিমিনেশন তো হওয়ারই কথা ছিল। এর পাশাপাশি দর্শক জানতই যে আজ কে প্রবেশ করতে চলেছেন এই দুর্গে। তবে তা অজানাই ছিল প্রতিযোগীদের। এদিনই বিগ বস বাংলার দুর্গে ঢুকে পড়লেন জনপ্রিয় টলি অভিনেতা জীতু কমল। তবে এবার কোন পথে এগোবে খেলা?
Read More- বিগ বস বাংলায় এবার ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীর সঙ্গে কী ডবল ডেটে মজেছেন রাজবীর?
এদিকে তবে রাজবীরকে কী টেক্কা দেবেন জীতু কমল? এবার এমনটাই ধারণা দর্শকদের। সত্যিই কি এবার তাই হবে? কারণ এর সঙ্গে কেমন সমীকরণ হবে অভিনেতার? এবার সেটাই দেখার অপেক্ষায় মুখিয়ে দর্শকরা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







