Politicsনিৰ্বাচন

Suvendu Adhikari PA Murder: ২ কোটি টাকা খরচ করা হয়েছে চন্দ্রনাথ খুনে, এদিন এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী

গতকাল অর্থাৎ মঙ্গলবারই হলদিয়া মহকুমাশাসকের দফতরে তিনি মনোনয়ন জমা দেন। তার সঙ্গে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই এদিন সরাসরি সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari PA Murder: সম্প্রতি চন্দ্রনাথ খুনে এবার এক ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হয়েছেন চন্দ্রনাথের মা হাসিরানি রথ
  • মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই চন্দ্রনাথ খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী
  • ২ কোটি টাকা খরচ করা হয়েছে চন্দ্রনাথকে খুন করার জন্য, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari PA Murder: নন্দীগ্রাম থেকে উপনির্বাচনে বিজেপি তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। যদিও আগেই সামনে এসেছিলো যে হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা হাসিরানি রথকেই এই দায়িত্ব দেওয়া হতে পারে আর ঠিক এবার তাই হয়েছে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী হয়েছেন চন্দ্রনাথের মা হাসিরানি রথ। এবং রেজিনগরে প্রার্থী হয়েছেন শেখারব সরকার।

We’re now on Telegram- Click to join

গতকাল অর্থাৎ মঙ্গলবারই হলদিয়া মহকুমাশাসকের দফতরে তিনি মনোনয়ন জমা দেন। তার সঙ্গে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই এদিন সরাসরি সাংবাদিকদের সামনে চন্দ্রনাথ রথের খুন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, “শুটার এবং সুপারি যারা দিয়েছে, ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যতটুকু জানা আছে যে, এই কাজ করার জন্য ২ কোটি টাকা খরচ করা হয়েছে। আর এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাংই করেছে।”

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, চন্দ্রনাথ রথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতিতে তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছিলেন তিনি। নিজের প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাতে ‘ষড়যন্ত্রে’র কথা এর আগেও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি দাবি করেন, চন্দ্রনাথ রথকে খুন করতে দু’কোটি টাকা খরচ করা হয়েছে।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই খুনের মামলার তদন্তও শুরু করেছে সিবিআই। সাত সদস্যের এবার SIT গঠন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। DIG পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে CBI-এর SIT গঠন।

Read More- নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল এবার নব তৃণমূলও!

গত ৬ই মে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দু’দিনের মাথায় মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছিল। প্রাক্তন বায়ুসেনা কর্মী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button