Bigg Boss Bangla: বিগ বস বাংলায় এবার ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীর সঙ্গে কী ডবল ডেটে মজেছেন রাজবীর?
এবং আগেই সৃজলাকে ‘সুন্দরী’ বলে ছক কষেছিলেন রাজবীর, এবার নন্দিনীর সঙ্গে ফ্লার্টে মজলেন রাজবীর। ঘরের আলো নিভতেই সৃজলার পাশের বিছানায় শুয়ে শুয়ে ফিসফিস গল্প করতে শোনা গেল এই দুইজনকে।
Bigg Boss Bangla: শো জিতলে রাজবীরকে ট্রফি দেবেন জয়িতা! এবার চর্চায় ‘বিগ বস বাংলা’র ‘রোমিও রাজবীর’
হাইলাইটস:
- সৃজলার সঙ্গে এবার প্রেমের ইস্তেহার রাজবীরের
- নন্দিনীর মন পেতে কী ছক কষছেন রাজবীর?
- আদৌ প্রেম নাকি ‘ফ্লার্ট’ অস্ত্রেই ট্রফি জেতার ফন্দি?
Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড হয়ে কার্ড এন্ট্রি নিয়েই শিলিগুড়ির এই ছেলে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি হলেন লম্বা রেসের ঘোড়া। কখনও হেঁশেলে সৃজলা গুহর সাথে ফ্লার্ট করছেন তো আবার কখনও ড্রয়িং রুমে বিদেশিনী সুন্দরী আলেকজান্দ্রার সাথে নজর কেড়েছে রাজবীর দের মাখো রসায়নও। তিনি যে বিভিন্ন কৌশলে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন, তা বেশ বোঝাই যাচ্ছে। এবার এই ত্রিকোণ প্রেমের আভাস মিলল বিগ বসের ঘরে।
We’re now on Telegram- Click to join
এবং আগেই সৃজলাকে ‘সুন্দরী’ বলে ছক কষেছিলেন রাজবীর, এবার নন্দিনীর সঙ্গে ফ্লার্টে মজলেন রাজবীর। ঘরের আলো নিভতেই সৃজলার পাশের বিছানায় শুয়ে শুয়ে ফিসফিস গল্প করতে শোনা গেল এই দুইজনকে। রাজবীর সৃজলাকে জানায় যে, “তুমি কী কিউট, কী সুন্দর! তোমাকে খুব পছন্দ আমার। খুব ভালো লাগে তোমায়।” শুনে মিষ্টি হেসে সৃজলাও সলজ্জ মুখে উত্তর দেন, “তাহলে এবার থেকে পাগলের মতোই থাকব।” কিন্তু এখানেই থেমে থাকেননি রাজবীর।
We’re now on WhatsApp- Click to join
এসবের মাঝেই নন্দিনী দত্তের সাথে রাজবীরের এহেন রসায়ন নিয়েও এবার জোরদার চর্চা চলছে! টাস্কের মাঝেই নন্দিনী যখন জানান যে, তাঁর ফোনের ওয়ালপেপারে রয়েছে বিগ বস-এর ট্রফির ছবি, তখনই রাজবীর জানান, এবারের ট্রফিটা তিনিই জিতবেন। তিনি যেন পরেরবার চেষ্টা করেন। পাল্টা ছেড়ে কথা বলেননি নন্দিনীও। তিনি বলেন, “এত সময় নেই। এবারেরটা আমিই জিতব।” এই কথোপকথনের মাঝেই রাজবীর সরে যাওয়ায় নন্দিনী জানতে চাইলেন, ‘কী হল? রিল কেটে গেল?’ পাল্টা রাজবীর বলেন, ‘তুমি এত সুন্দর-কিউট তোমার সাথে রিল কি কাটা যায়?’
Rajveer has successfully cast his spell on nandini
Nandini is asking him who he will choose between srijla and her 🤦♀️
I still feel he prefers srijla more
And he has completely ditched jayita now 😂
ki obostha 🙏#BiggbossBangla pic.twitter.com/6yCLo15gnw— Sana (@lovesongingloom) September 10, 2026
এদিকে, আর জয়িতা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজবীরের সমীকরণ? সে তো নতুন নয়! ঘরে ঢোকামাত্রই জয়িতার সমর্থনে বাকি সদস্যদের সাথে ঝগড়ায় লিপ্ত হন রাজবীরও। মনামী ঘোষের খাট দখল করে ঘরের সকলকে শর্ত দিয়ে বলেন- “তোমরা সবাই আগে কথা দাও যে কেউ জয়িতাকে টার্গেট করবে না, তাহলেই এই বিছানা আমি ছাড়ব।” এবং ক্যাপ্টেন্সি পেলে জয়িতার হাতেই চাবি তুলে দেবেন এও কথা দিয়েছেন তিনি।
Read More- রাজবীর বনাম বিগ বস বাংলা! মনামি, সায়ক-সহ সকলকেই ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে মন্তব্য করলেন রাজবীর
তবে এবার জয়িতাও আরও একধাপ এগিয়ে জানিয়েছেন শো জিতলে নিজের ট্রফি রাজবীরের হাতেই তুলে দেবেন। যদিও একথা শুনে চমকে যান রাজবীর! পালটা প্রশ্ন ছুঁড়েছেন যে, “দু’দিনেই এতটা?”
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







