Suvendu Adhikari: কৌশিকী অমাবস্যায় আমিষ ভোগ খেয়ে বিতর্কে এবার ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন কালীঘাটে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বরণ করেন এবং অঞ্জলিও দেন৷ তারপরেই মন্দির চত্বরে বসেই আমিষ ভোগ খান তিনি৷ এতে ছিল নিমকি, পোলাও, প্যারা, বাটা মাছ ভাজা, ৫ রকম ভাজা, মাছের কালিয়া, মাছের মাথা এবং পায়েস৷ চিংড়ি মাছও ছিল তবে তা নেননি মুখ্যমন্ত্রী৷
Suvendu Adhikari: কৌশিকী অমাবস্যার পুণ্যলগ্নে কালীঘাটে বসে আমিষ ভোগ খেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী
- এদিন মন্দিরে পুজো দেওয়ার পর আমিষ ভোগ খান মুখ্যমন্ত্রী
- আমিষ ভোগ খেয়ে বিতর্কের অবসান ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: সম্প্রতি বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্রনাথ শাস্ত্রীর দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ খাবার খাওয়া প্রসঙ্গে করা মন্তব্যে এই ভাবেই জল ঢেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ আর কৌশিকী অমাবস্যার এই পুণ্যতিথিতে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আমিষ প্রসাদ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দির চত্বরে বসেই৷ রাজনীতির সকলে মনে করছেন, কোনও আর বাড়তি মন্তব্য না করে তিনি আসলে এই ভাবেই আপামর বাঙালির কাছে আমিষ-নিরামিষ প্রশ্নে সরকারের অবস্থান এবার স্পষ্ট করে দিলেন।
We’re now on Telegram- Click to join
এদিন কালীঘাটে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বরণ করেন এবং অঞ্জলিও দেন৷ তারপরেই মন্দির চত্বরে বসেই আমিষ ভোগ খান তিনি৷ এতে ছিল নিমকি, পোলাও, প্যারা, বাটা মাছ ভাজা, ৫ রকম ভাজা, মাছের কালিয়া, মাছের মাথা এবং পায়েস৷ চিংড়ি মাছও ছিল তবে তা নেননি মুখ্যমন্ত্রী৷
We’re now on WhatsApp- Click to join
বাগেশ্বর বাবার মন্তব্য প্রসঙ্গে এদিন কী বার্তা দেন মুখ্যমন্ত্রী?
এদিন কালীঘাটে পুজো দিয়ে, ভোগ প্রসাদ গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, ‘‘একজন বাবা, একজন সন্ত তাঁর মত প্রকাশ করেছেন, যাঁর গ্রহণ করার করবেন, যে করার নয় করবেন না৷’’
Putting all controversy at rest. CM Suvendu Adhikari is currently eating Kalighat Kali Maa's Fish Bhog. Today is the final Amavasya and it's a special day for us pic.twitter.com/rLIqwcWg3u
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) September 10, 2026
মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেই অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেন এবং সাত্ত্বিক আহারই গ্রহণ করেন৷ দামোদর মাস, কার্তিক মাসে সাত্ত্বিক আহারই তিনি গ্রহণ করেন৷ আবার বাঙালি হিসাবে যে মাছ ভোগ দেবীকে অর্পণ করা হয়, তা-ও তিনি গ্রহণ করেন৷ পাঁঠাবলির প্রসাদও তিনি গ্রহণ করেন৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেছেন, “মাকে আজ দুপুরে যা দেওয়া হয়েছিল, আমাকে পুরোহিতেরা তাই দিয়েছেন, মাছ ভাজা ছিল, মাছের মাথা ছিল, অনেক রকমই পদ ছিল৷”
Read More- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক NCPI সাংসদদের, প্রায় ১ ঘন্টার এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে?
বিধানসভায় কী বলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী?
এদিন বিধানসভাতেও বাগেশ্বর বাবার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, “কারও উপরে তিনি নিজের মত চাপিয়ে দিতে চাননি৷” এর পাশাপাশি, বাগেশ্বর বাবার ছবি নিয়ে ভবানীপুর থানার সামনে যা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী, এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে, ওই সমস্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







