Entertainment

Bigg Boss Bangla: রাজবীর বনাম বিগ বস বাংলা! মনামি, সায়ক-সহ সকলকেই ‘চাঙ্গি মুঙ্গির দল’ বলে মন্তব্য করলেন রাজবীর

গতকাল ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন বোঝাই গেল যে, গোটা বিগ বস বাংলার ঘরের সকল মানুষদের সাথে তাঁর লড়াই শুরু হয়ে যায়। হঠাৎই সে মনামীর খাট দখলে নিয়ে নেয়।

Bigg Boss Bangla: বিগ বস বাংলায় ঢুকেই আগুন লাগান রাজবীর, ঘরের সকলকেই কটাক্ষ শিলিগুরির এই ছেলের

হাইলাইটস:

  • গতকাল বিগ বস বাংলার এপিসোড হয়েছে ঝামেলা-অশান্তিতে ভরপুর
  • ঘরে প্রবেশ করেই রীতিমতো ঝড় তুলে দিয়েছেন শিলিগুরির এই ছেলে
  • এবার তাঁর বিপক্ষে পড়ে গিয়েছেন বলাই বাহুল্য গোটা বিগ বস বাংলা হাউজই

Bigg Boss Bangla: বিগ বস বাংলার দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এন্ট্রি নিয়েছে প্রথম ওয়াইল্ড কার্ড রাজবীর দে। রাজবীর শিলিগুড়ির ছেলে। আপাতত মুম্বাই মতে কাজ করছেন। আর বিগ বসে এন্ট্রি নিতে না নিতেই তিনি একেবারে বাওয়াল শুরু করে দিয়েছেন। কখনো নন্দিনী তো আবার কখনো ঝিলম, ইতিমধ্যেই রাজবীরের কথা বলার ঢঙে বেশ বিরক্ত বিগ বসের ঘরের সদস্যরা। এবার এসবের মাঝেই ঘরে ঢুকেই রাজবীরের স্বপ্ন যে সে ক্যাপ্টেন হবে।

We’re now on Telegram- Click to join

গতকাল ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন বোঝাই গেল যে, গোটা বিগ বস বাংলার ঘরের সকল মানুষদের সাথে তাঁর লড়াই শুরু হয়ে যায়। হঠাৎই সে মনামীর খাট দখলে নিয়ে নেয়। এন্ট্রি নিয়েই আগেভাগেই এই সিঙ্গেল খাটটি নিজের জন্য বেছে নিয়েছিলেন মনামী। আর ব্যস, ঝগড়া শুরু।

We’re now on WhatsApp- Click to join

এর আগেও নিজের কথার ঝাঁঝে হাউজমেটদের রাগিয়ে দেন রাজবীর। আর এবারেও তাই হল। খাট নিয়ে চলমান বিতর্কের মাঝেই এবার আচমকা বলে বসেন যে, ‘সবাই কান ধরে সরি বলো’। ব্যস আর চোটে যায় সবাই, গোটা বিগ বসের ঘরের সকলেই চলে যায় রাজবীরের বিপক্ষে।

বিগ বসের নয়া প্রোমোতে দেখা যাচ্ছে যে রাজবীরকে, একঘরে করার জন্য পরামর্শ দিচ্ছেন ঝিলম, সোহিনীকে। আর এতদিন চুপচাপ থাকা সায়ককেও এবার গলা তুলে সামিল হতে দেখা গেল ঝগড়ায়। রাজবীর ‘চাঙ্গি মুঙ্গির দল’ এমন মন্তব্য করতেই, এবার প্রতিবাদ সায়কের। রাগে রীতিমতো পঞ্জাবির হাতাও গোটাতে দেখা যায় সায়ককে।

প্রসঙ্গত, বিগ বসের ঘরে রাজবীর পা রাখতে না রাখতেই, শান্তিভঙ্গ করে গোটা ঘরকে মাথায় তুলে ঘরে থাকা সকলের হয়েছেন বিরাগভাজন, তখনই তা তারিয়ে তারিয়ে দর্শকরা উপভোগ করছেন। একজন মন্তব্য করেছেন, ‘রাজবীর এতদিন পর জমিয়ে দিয়েছে শো-টা। এতদিন ন্যাকামো ফ্যামিলি মার্কা সব কনটেন্ট আসত। ছেলে প্রতিযোগীদের মধ্যে রাজবীরকে দেখেই একমাত্র মনে হচ্ছে যে সে খেলতে এসেছে। এখন বিগ বসের টিআরপি এই রাজবীরই আনবে।’

Read More- অরিজিৎ সিংকেও এক সময় হারিয়ে এবার বিগ বস ২০-তে ঝড় তুলেছেন কাজী তৌকি, জানেন কী কে এই কাজী তৌকির?

উল্লেখ্য, এই গ্ল্যামার জগতে আসার আগে শিলিগুড়িতেই একটি পোশাকের ব্যবসা চালাতেন রাজবীর। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন রাজবীর। এর আগে তাঁকে দেখা গিয়েছিল এমটিভি রোডিজেও। যা জাতীয় স্তরে তাঁকে পরিচিত করেন। কসৌটি জিন্দেগি কি ২-এ কেন্দ্রীয় ভূমিকাতেও রাজবীর ছিলেন। বাংলায় কাজ বলতে বিগ বস বাংলা-ই হল প্রথম। আর আপাতত বিগ বস বাংলা ভক্তদের মুখে মুখে এখন রাজবীরের নাম।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button