Entertainment

Content Creator Prerana Das: বালি থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের? ছবি পোস্ট দিয়ে কীসের ইঙ্গিত এই কনটেন্ট ক্রিয়েটারের?

সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার বালি থেকে এবার রোম্যান্টিক কিছু ছবি পোস্ট করে আরও একবার তাঁর বিয়ের জল্পনা উসকে দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস।

Content Creator Prerana Das: প্রেরণার নয়া পোস্টে ফের উস্কে গেল তাঁর বিয়ের জল্পনা, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রেরণা?

হাইলাইটস:

  • সোমবার বিকেলে রোম্যান্টিক ছবি পোস্ট প্রেরণার
  • বালিতে ঘুরতে গিয়ে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের?
  • প্রেরণা দাসের বিয়ে নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে

Content Creator Prerana Das: বিনোদন দুনিয়ারমায় সেলিব্রিটিদের থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জনপ্রিয়তা কোনও অংশেই কম নয়। তাঁদের সব নিত্যদিনের কনটেন্ট, জীবনের সব খুটিনাটি জানতে মুখিয়ে থাকে মানুষ। বাঙালি বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটারের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। সেই তালিকাতেই নাম রয়েছে প্রেরণা দাসের। তাঁর কনটেন্টের লাইক ও কমেন্ট দেখলেই আঁচ পাওয়া যায় প্রেরণা দাস ঠিক কতটা জনপ্রিয়। আর এবার ঠিক সেই কারণেই এ মুহূর্তে তাঁর বিয়ের চর্চায় মুখরিত নেটপাড়া।

We’re now on Telegram- Click to join

সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার বালি থেকে এবার রোম্যান্টিক কিছু ছবি পোস্ট করে আরও একবার তাঁর বিয়ের জল্পনা উসকে দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস। অতীতেও তাঁর বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে যদিও পরে জানা যায়, সেটি ছিল তাঁর প্রচারমূলক একটি শুট, আর কিছুই নয়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘সোনা’ অর্থাৎ নিশা পোদ্দারের প্রেমিক সৈকতের সাথে তখন নাম জুড়েছিল প্রেরণার। তবে সৌজন্যে ছিল সেই বিজ্ঞাপনের শুট।

We’re now on WhatsApp- Click to join

অন্যের প্রেমিকের সাথে নাম জড়াতেই তড়িঘড়ি করে নিজের মনের মানুষ সার্থক গুপ্তর সাথে পরিচয় করিয়ে দেন তিনি। গত বছর আগস্ট মাসের ঘটনা। বছরঘুরে এবার ফের সেই আগস্টই, ফের চর্চায় এলেন প্রেরণা দাস। স্বার্থকের সাথে কী তবে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার? তাঁর পোস্ট করা ছবিতেই এবার উত্তাল নেটভুবন। বিগত কয়েকদিন ধরেই তিনি বেশ কিছু ভিডিও পোস্ট করছেন নেটপাড়ায়। যা থেকে এবার স্পষ্ট এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে ছুটির মুডে রয়েছেন প্রেরণা। তাঁর সফর সঙ্গী স্বার্থক।

Content Creator Prerana Das

এবার সেই সেখান থেকেই বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে প্রেরণা দাস ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সাদা অর্কিডে সাজানো রয়েছে সমুদ্র সৈকত। সারি দিয়ে জ্বলছে সব মোমবাতি। সেখানে ফুলে সজ্জিত হৃদয়ের মাঝে লেখা রয়েছে ‘উইল ইউ ম্যারি মি?’ আর ব্যাস, এরপরই প্রেরণা ও স্বার্থকের বিয়ের জল্পনা পৌঁছেছে চরমে। তবে এখানেই শেষ নয়, প্রেরণা দাসের শেয়ার করা আরও একটি ছবিতে জ্বলজ্বল করছে তাঁর আঙুলে আংটি। যা থেকেই এবার অনুমান, ইতিমধ্যেই হয়তো স্বার্থকের সাথেই বাগদান সেরে ফেলেছেন প্রেরণা।

Read More- ৫১ বছর বয়সেও শিল্পা শেট্টির যোগব্যায়াম অনুপ্রাণিত করছে ভক্তদের, কারণ জানেন?

তবে কী বালিতে ঘুরতে গিয়ে এবার পরোক্ষভাবে বিয়ের ঘোষণা করলেন প্রেরণা দাস? 

এই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে তাঁর ভক্তমহলে। কারণ তাঁর পোস্টের ক্যাপশনে লেখা, ‘দ্যা ওয়ান হোয়্যার আই সেইড ইয়েস’। যার বাংলা সংস্করণ হল, এটি সেই জায়গা যেখানে আমি তাঁকে হ্যাঁ বলেছিলাম। ছবি এক আর ইঙ্গিত অনেক! এ কথা বললেও অত্যুক্তি হবে না। কনটেন্ট তৈরির মতোই এবার ছবি থেকে ক্যাপশনের পংক্তি, প্রতি পরতে এই আগ্রহ জিইয়ে রাখলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস, তা বেশ বলাই বাহুল্য।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button