Bangla News

Vande Mataram Controversy: জাতীয় গান ‘বন্দে মাতরম’কে অসম্মান সোনিয়া গান্ধীর? কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের বিজেপির

গত শনিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দফতরে সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায় বলে উঠছে অভিযোগ।

Vande Mataram Controversy: ‘বন্দে মাতরম’ গান পরিবেশনের সময় ‘অসম্মান’-এর অভিযোগ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে

হাইলাইটস:

  • সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাতীয় গানের প্রতি ‘অসম্মান’-এর অভিযোগ
  • ম্যাঙ্গালুরু থানায় এবার পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি
  • বিজেপি-র এই অভিযোগ অস্বীকার করে সাফাই কংগ্রেস পার্টির

Vande Mataram Controversy: এদিন ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্কের মাঝেই কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে এবার অভিযোগ দায়ের করল পদ্ম শিবির। রবিবার কর্ণাটকের ম্যাঙ্গালুরু থানায় জাতীয় গানের প্রতি ‘অসম্মান’ দেখানোর অভিযোগে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

We’re now on Telegram- Click to join

গত শনিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দফতরে সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায় বলে উঠছে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ যে, ‘বন্দে মাতরম’ সম্পূর্ণ পরিবেশন না করেই তা থামিয়ে দেওয়ার জন্য ইঙ্গিত করেছিলেন সোনিয়া গান্ধী।

We’re now on WhatsApp- Click to join

এর আগে, গত শনিবার সমাজমাধ্যমে ওই ভিডিও শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেন, ‘বন্দে মাতরম’-এর পরিবেশন থামানোর চেষ্টা করেছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাঁর দাবি যে, গানটির প্রথম কয়েকটি স্তবক গাওয়ার পরই সোনিয়া গান্ধীকে ‘বিরক্ত’ হতে দেখা যাচ্ছিল এবং গান থামানোর কথাও বলেছিলেন তিনি। রাহুল গান্ধীকেও গান শেষ করার ইঙ্গিতও তাঁকে করতে দেখা যায় বলে দাবি করেছেন তিনি। এবং পরে তাঁদের বলা হয় গানটি চালিয়ে যাওয়ার জন্য এবং ‘বন্দে মাতরম’ সম্পূর্ণ পরিবেশন করা হয় বলে দাবি অমিত মালব্যের।

তবে, বিজেপির এহেন অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস পার্টি। তাঁদের দাবি, ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ থামানোর কোনওরকম চেষ্টা হয়নি। খাড়গের জন্য একটি চেয়ার চাওয়ার কথাই বলছিলেন সোনিয়া গান্ধী বলেই দাবি কংগ্রেসের। এবার এই বিতর্কে কংগ্রেসকে তীব্র এবং কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। চিত্তৌড়গড়ে একটি জনসভায় কংগ্রেসকে তিনি ‘নির্লজ্জ’ বলেও তীব্র কটাক্ষ করেছেন। তিনিও অভিযোগ করেন যে, কংগ্রেস সদর দফতরে ‘বন্দে মাতরম’ গানটি পরিবেশনের সময় কংগ্রেস সভাপতিকে সোনিয়া গান্ধী গান থামাতেই বলেছিলেন।

Read More- নিট ঘিরে বিক্ষোভ, পরীক্ষা বিতর্ক নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত তীব্র হওয়ায় আটক কংগ্রেস নেতা

এবং অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির গুজরাত শাখাও জাতীয় গান ‘বন্দে মাতরম’কে অপমান করার অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফের জাতীয় গানকে অপমান করেছে কংগ্রেস এবং এই ঘটনায় তাদের মানসিকতাও এবার প্রকাশ পেয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button