Bangla News

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ‘ভেরিফিকেশন’ নিয়ে এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! কবে টাকা পাবেন? বিশদ জানালেন শুভেন্দু অধিকারী

অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু হওয়ার পরই গত দু'মাস মাসের প্রথম সপ্তাহেই সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হলেও, তবে অগাস্ট মাসে টাকা পৌঁছতে দেরি হওয়া নিয়ে ইতিমধ্যেই উপভোক্তাদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি।

Annapurna Yojana: গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করে কাদের সতর্কত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জেনে নিন

হাইলাইটস:

  • অন্নপূর্ণা যোজনা নিয়ে এসে গেল এবার বিরাট বড় আপডেট
  • ১০ই অগাস্ট, দুপুর ২টোয় নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
  • ভেরিফিকেশন নিয়ে কী বললেন? জেনে নিন সব প্রশ্নের উত্তর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে এবার বিরাট বড় আপডেট দিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের যোগ্য মহিলাদের জন্য নির্ধারিত এই নতুন প্রকল্প পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্যের নয়া সরকার।

We’re now on Telegram- Click to join

অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু হওয়ার পরই গত দু’মাস মাসের প্রথম সপ্তাহেই সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হলেও, তবে অগাস্ট মাসে টাকা পৌঁছতে দেরি হওয়া নিয়ে ইতিমধ্যেই উপভোক্তাদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে যে ১৫ই অগাস্টের পরেই অন্নপূর্ণা যোজনার প্রাপ্যদের ৩০০০ টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ, এই মাসের মধ্যেই যোগ্য আবেদনকারীদের এই প্রকল্পের টাকা চলতি মাসের মধ্যেই তাঁদের দেওয়া শুরু হবে।

We’re now on WhatsApp- Click to join

এদিন, নবান্ন থেকে এ বিষয়ে বিরাট বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে, অন্নপূর্ণা যোজনার জন্য যাঁরা জুন মাস থেকে ৩১শে জুলাই অবধি অফলাইন এবং অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। এই মুহূর্তে আবেদনকারীদের তথ্য যাচাই করার কাজ চলছে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় আশ্বাসবাণী দিয়ে জানিয়েছেন, “শেষের পর্যায়ে ভেরিফিকেশন। সবিস্তারে ১০ তারিখ দুপুর ২টোর সময় সাংবাদিক বৈঠক করব নবান্নে। আসবেন আপনারা। এই মাসে আমরা ১৭ই অগাস্ট থেকেই মহিলাদের ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্টে টাকা পাঠাব। তার আগে অযথা উদ্বিগ্ন না হয়ে আপাতত অপেক্ষা করারই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ভুল তথ্য থাকলে রেয়াত করা হবে না বলেই মুখ্যমন্ত্রী এদিন কড়া বার্তা দিয়েছেন।”

Read More- অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩০০০ টাকা কবে ঢুকবে ব্যাঙ্কে? রইল লেটেস্ট আপডেট

এদিন একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এতে কারা কারা বিবেচিত হবেন, এবার আগামী ১০ই অগাস্ট সেই বিষয়েও সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া বলে দেওয়া হবে। তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই এটা নিয়ে। এরইসঙ্গে এদিন হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন আইনগত ব্যবস্থা হবে তাঁদের বিরুদ্ধে।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button