Rupali Ganguly on PM Narendra Modi: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সত্যিই একনায়ক হতেন…’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোরদার বিতর্ক
কিছুদিন আগে এক নাবালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কু-কথা বলার পর সমাজ মাধ্যমে ব্যাপক বিতর্কের ঝড় ওঠে। এদিন কুকথা বলা তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
Rupali Ganguly on PM Narendra Modi: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিশিষ্ট বন্ধু তৃষার বিরুদ্ধে মন্তব্যের জেরে উদয়নিধি স্টালিনের গ্রেফতার হওয়ার প্রসঙ্গও টেনে আনেন রূপালি গঙ্গোপাধ্যায়
হাইলাইটস:
- ২০২৪ সালে বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়
- প্রধানমন্ত্রীকে কটূক্তি প্রসঙ্গে এবার মুখ খুলেছেন রূপালি গঙ্গোপাধ্যায়
- তামিলনাড়ুতে উদয়নিধি স্টালিনের প্রসঙ্গ টেনেও কথা বলেন অভিনেত্রী
Rupali Ganguly on PM Narendra Modi: নয়াদিল্লিতে পেপার লিকের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির উদ্যোগে Gen Z-দের প্রতিবাদের সময় থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করে একগুচ্ছ ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি, এক নাবালিকার প্রধানমন্ত্রীর উদ্দেশে কু-কথাকে ঘিরেও উঠেছে সমালোচনার ঝড়। এই আবহেই এবার মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
কিছুদিন আগে এক নাবালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কু-কথা বলার পর সমাজ মাধ্যমে ব্যাপক বিতর্কের ঝড় ওঠে। এদিন কুকথা বলা তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তবে তাতেও থামেনি বিতর্ক। অনেকেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন। নানা স্থানে তরুণ তরুণীদের ‘সঠিক শিক্ষা’ নিয়েও পড়ে পোস্টার, ব্যানার। এই আবহে আরও এক নাবালিকার ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আবার প্রধানমন্ত্রীকে খারাপ কথা বলার বদলে তাঁকে পরামর্শ দেয় ‘জুতো দিয়ে মারার’।
We’re now on Telegram- Click to join
এরপরেই বিজেপির সদস্য তথা অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার জন্য তাঁর শাস্তির দাবি তুলে এদিন সমাজ মাধ্যমে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনভাবে অপমান করার জন্য অবশ্যই তাঁর শাস্তি পাওয়া উচিত। আমার মাঝে মাঝে মনে হয় যে যদি সত্যিই তিনি একনায়ক হতেন…।’ তবে, কেবল এখানেই শেষ নয়, তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনের গ্রেফতারির প্রসঙ্গও টেনেও এদিন কথা বলে তিনি।
Insulting the PM like this must have repercussions!!!
I really wish he was a dictator!!!— Rupali Ganguly (@TheRupali) August 4, 2026
গত সোমবার একটি সভা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির বিশেষ বন্ধু অর্থাৎ তৃষাকে নিয়েও স্টালিন জুনিয়র বিতর্কিত মন্তব্য করেন বলেও উঠছে অভিযোগ। যা নিয়ে সৃষ্টি হয়েছে চূড়ান্ত বিতর্কের। DMK নেতার মন্তব্যের বিরুদ্ধে TVK আক্রমণ শানায়। Ebn পরবর্তীতে উদয়নিধি স্টালিনকে বাড়ি থেকে পুলিশ আটক করে নিয়ে যায়।
This small girl is Mahira Khan
She must be hardly what 10-12. But look at the hate she has for Narendra Modi@AshwiniVaishnaw Its hightime kids should be blocked across Social media.
Time is ticking fast !
The action should be taken on Parents of such kids !! @narendramodi… https://t.co/Px9Ytfxl5H pic.twitter.com/RJ2SRMsuuN
— Comman Man (@CommanMan777589) August 2, 2026
এদিন সেই প্রসঙ্গ টেনে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আভাস দেন যে, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, বরং স্বৈরাচারী তামিনলাড়ু সরকার। সেই পোস্টটিও এদিন শেয়ার করেন রূপালি গঙ্গোপাধ্যায় যা সেই মতামতের সাথে তাঁর সহমত হওয়ারই এবার আভাস দেয়।
Read More- জম্মু ও কাশ্মীরের জন্য এক নতুন যুগ, ৩৭০ ধারা বাতিলের সপ্তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা
এদিকে, তবে এরূপ মন্তব্যের পরেই রূপালি গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়াও দেখা যায় নেটিজেনদের মধ্যেও। অনেকেই তাঁর এরূপ মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছেন।
সবমিলিয়ে, এই গোটা প্রসঙ্গে যে গোটা দেশ এখনও উত্তপ্ত, তা বেশ বলাই বাহুল্য।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







