Entertainment

Ranojoy-Shyamoupti Divorce: অভিকার সঙ্গে কী প্রেম করছেন নায়ক রণজয়? শ্যামৌপ্তির সঙ্গে তবে কী ৫ মাসেই ডিভোর্স? স্পষ্ট উত্তর রণজয়ের

গ্ল্যামার দুনিয়ার ডিভোর্স এখন কমন ব্যাপার হলেও বিয়ের মাত্র ৫ মাসেই এমন রটনার জেরে হইচই লেগে গিয়েছে সিনেপাড়ায়।

Ranojoy-Shyamoupti Divorce: ৫ মাসেই কী সম্পর্কে ইতি টানতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি? সম্পর্কের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এদিন সাফ কথা রণজয়ের

হাইলাইটস:

  • আলাদা হচ্ছে রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্যের পথচলা?
  • পাঁচ মাসের দাম্পত্যে কী তবে তৃতীয় ব্যক্তির প্রবেশ?
  • এই গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন রণজয়

Ranojoy-Shyamoupti Divorce: সম্প্রতি, ছোট পর্দার জনপ্রিয় তারকা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। বিয়ের ৫ মাসেই নাকি দাম্পত্য জীবনে মোহভঙ্গ হয়েছে দু-জনের।

We’re now on TelegramClick to join

গ্ল্যামার দুনিয়ার ডিভোর্স এখন কমন ব্যাপার হলেও বিয়ের মাত্র ৫ মাসেই এমন রটনার জেরে হইচই লেগে গিয়েছে সিনেপাড়ায়। একদিকে শ্যামৌপ্তির সাথে এক ক্যাফে মালিকের বিশেষ বন্ধুত্ব নিয়ে কানাঘুষো আর অন্যদিকে ‘প্রতিজ্ঞা’র নায়িকা অভিকা মালাকারের সাথে রণজয়ের অফস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা চরমে। তবে বিচ্ছেদ জল্পনা নিয়ে এদিন রণজয় পরকীয়ার খবর উড়িয়ে দিয়েছেন।

We’re now on WhatsApp- Click to join

প্রতিজ্ঞার নায়িকা অভিকা বলেন, ‘আমি তো অবাক…কেন লেখা হল এমন আলটপকা কথা? কেউ আমাদের এই ব্যাপারে জিজ্ঞাসা করেনি। আমার সাথে এই মাত্র কথা হল শ্যামৌপ্তির।’

এদিকে রণজয় বলেন, ‘লোকে ইন্টারনেটে বসে ১০টা কথা লিখল। রোম্যান্টিক ধারাবাহিক হলে দর্শকের উচ্ছ্বাস থাকতেই পারে, সেটা তো স্বাভাবিক। কিন্তু তা বলে লোকে সেটা নিয়ে যে নিজে স্পেকুলেসান করে লেখা শুরু করল সেটা হবে না। তাতে কি সত্যি পাল্টে যাবে? আমি যদি কারুর সাথে প্রেম করি তবে লুকিয়ে প্রেম করব, তাহলে কি রোজ রোজ ছবি দেব? আমার বুদ্ধি কি তবে হাঁটুর নীচে…?’

এদিন ডিভোর্স প্রসঙ্গে শ্যামৌপ্তির কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘এই সম্পর্কে এখনই কোনওরকম কথা বলতে আমার রুচিতে বাঁধছে’। রণজয়-পত্নীর এমন বাঁকা জবাব নিয়েও অনেকের মনে জাগছে প্রশ্ন।

Read More- রাজকীয় ঘোড়ায় চড়ে জমকালো প্রবেশ ভাইজানের, রিলিজ হল বিগ বস ২০-এর টিজার, ঘোষণা প্রিমিয়ারের তারিখ

অন্যদিকে, তবে রণজয় সমস্ত রকম জল্পনায় জল ঢেলে দিয়ে জানান, সমাজ মাধ্যমের কার্যকলাপ কখনই কারও ব্যক্তিগত সম্পর্কের কোনও একমাত্র প্রমাণ হতে পারে না এবং বর্তমানে তিনি সম্পূর্ণভাবে নিজের কাজ এবং ক্যারিয়ারেই মন দিতে চান।

অন্যদিকে, পেশাগত কাজের সূত্রে তৈরি হওয়া সম্পর্ককে মিডিয়া এবং নেটিজেনরা অহেতুক ‘প্রেমের সম্পর্ক’ বানিয়ে রূপ দিয়েছিল বলেই ইঙ্গিত দেন অভিনেতা রণজয় বিষ্ণু।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button