Bangla News

Sougata Roy: শুধু তিন জন সাংসদ নন, অনেকেই! এনসিপিআই থেকে ফের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা বাড়ালেন সৌগত রায়

সম্প্রতি, এনডিএ-এর বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ আবু তাহের খান, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান। তারপর থেকেই তৃণমূলে তাঁদের ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Sougata Roy: এদিন আর কী বললেন বর্ষীয়ান সাংসদ তথা রাজনীতিবিদ সৌগত রায়? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • বেশ কিছুজন সাংসদ যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন সৌগত রায়
  • খুব শীঘ্রই এবার বদলাতে পারে সমীকরণ বলেও দাবি সাংসদ সৌগত রায়ের
  • এদিন পুরো বিষয়টা স্পষ্ট করে জানালেন রাজনীতিবিদ সৌগত রায়

Sougata Roy: ইতিমধ্যে তৃণমূলত্যাগী তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের বাড়ছে জল্পনা। এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের মধ্যে তাঁদেরও নাম ছিল। কিন্তু, জোর জল্পনা রাজনৈতিক মহলে, তৃণমূলে ফেরার পথ কি তিন মুসলিম সাংসদের আবার প্রশস্ত হচ্ছে?

We’re now on Telegram- Click to join

সম্প্রতি, এনডিএ-এর বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ আবু তাহের খান, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান। তারপর থেকেই তৃণমূলে তাঁদের ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার সেই জল্পনাকেই ফের আরও উস্কে দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

We’re now on WhatsApp- Click to join

এদিন কী জানিয়েছেন সৌগত রায়?

রাজনীতিবিদ সৌগত রায় এ প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, বেশ কয়েকজন সাংসদ তাঁদের সাথে যোগাযোগ রাখছেন। তিন সংখ্যালঘু সাংসদও রয়েছেন সেই তালিকায়। খুব শীঘ্রই এবার সমীকরণ বদলাতে পারে বলে দাবি করেছেন সৌগত রায়। তিনি বলেন, “সকলের সাথেই যোগাযোগ ছিল। আর এখনও রয়েছে। এই যে ক্ষোভ ছিল তৃণমূলের প্রতি, দল ছেড়েছিল সব ঠিক আছে। তারপর তৃণমূল থেকে হল এনসিপিআই, তারপর হল এনডিএ, এটা অনেকেরই আর ভাল লাগছে না। এর মধ্যে রয়েছেন মুসলিম সাংসদরা। এছাড়াও আছেন অন্য সাংসদও। মোট সংখ্যা এখন বলতে চাই না। ওরা কী পদক্ষেপ করবে, তা চূড়ান্ত করেননি। আমাদের সাথে আলোচনা চলছে। তবে, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারেন।”

সাংসদ সৌগত রায়ের আরও দাবি যে, পুরো বিষয়টা জানেন মমতা বন্দ্যোাপাধ্যায়। তাঁরা দলে ফিরলে দলত্যাগ বিরোধী আইনে এবার তাঁদের সদস্যপদ প্রত্যাহারের আবেদনও তুলে নেওয়া হবে বলেই জানালেন সৌগত রায়। তাঁর এহেন মন্তব্যের পরই তিন সাংসদের কালীঘাট তৃণমূলে ফের ঘর ওয়াপসি নিয়ে এবার জল্পনা শুরু হয়েছে।

Read More- তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন, রাজ্যসভার টিকিট পেতে পারেন

প্রসঙ্গত, তিন মুসলিম সাংসদ বাদল অধিবেশন উপলক্ষে দিল্লিতেই রয়েছেন। কিন্তু, তারপরেও তাঁরা উপস্থিত ছিলেন না এনডিএ বৈঠকে। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা, বিজেপির এনসিপিআইতে মিশে যাওয়ার ইঙ্গিত মিলতেই আবু তাহের এবং খলিলুর রহমানদের এবার তৃণমূলে ফেরা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button