Bangla News

Kanyashree-Sabujsathi Renamed: বদলে গেল কন্যাশ্রী এবং সবুজসাথীর নাম! বদলে কি রাখলে হল? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কন্যাশ্রীর নাম বদলে রাখা হয়েছে কন্যারত্ন। অন্যদিকে, সবুজসাথীর নাম হয়েছে সারথি। তৃণমূলের আমলে ১৪ই আগস্ট পালন করা হত কন্যাশ্রী দিবস। এবারও তা পালন করা হবে।

Kanyashree-Sabujsathi Renamed: সুযোগ ও সুবিধা কি একই থাকছে এই প্রকল্পগুলির? এদিন কি জানালেন মুখ্যমন্ত্রী

হাইলাইটস:

  • বিগত সরকারের চালু করা প্রকল্প কন্যাশ্রী-সবুজসাথী
  • এবার বদলে দেওয়া হল এই প্রকল্পগুলির নাম
  • এগুলির সুযোগ-সুবিধা কি একই থাকছে? জেনে নিন

Kanyashree-Sabujsathi Renamed: তৃণমূল আমলে চালু হওয়া একগুচ্ছ প্রকল্পের নাম বদল করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা। বেড়েছে অর্থ। অন্যদিকে, যুবসাথী এবার হয়েছে যুবশক্তি। এবার সেই তালিকায় জুড়েছে আরও দু’টি নাম। কন্যাশ্রী এবং সবুজসাথী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের এবার নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কন্যাশ্রীর নাম বদলে রাখা হয়েছে কন্যারত্ন। অন্যদিকে, সবুজসাথীর নাম হয়েছে সারথি। তৃণমূলের আমলে ১৪ই আগস্ট পালন করা হত কন্যাশ্রী দিবস। এবারও তা পালন করা হবে। তবে, আর কন্যাশ্রী নয় কন্যা-রত্ন দিবস হিসেবে পালন করা হবে। প্রকল্পের নাম বদলানোর সাথে কি সুযোগ-সুবিধাতেও তবে এবার পরিবর্তন আনা হবে?

We’re now on WhatsApp- Click to join

এই প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে যেমন সবুজসাথী প্রকল্পে সাইকেল বিতরণ চলত, তেমনই চলবে। কেবল নাম পরিবর্তন হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সুযোগ-সুবিধায় একই থাকবে বলে ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে। এ বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী দিনে এই পরিকাঠামোয় কোনওরকম বদল আনা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি রাজ্যের পক্ষ থেকে।

Kanyashree-Sabujsathi Renamed

কন্যাশ্রী— কন্যাশ্রী ২০১৩ সালে চালু করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পে ছাত্রীদের ২৫ হাজার টাকা দেওয়া হয়। মূলত এই প্রকল্পের লক্ষ্য ছাত্রীদের স্কুলছুট আটকানো, ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বাল্যবিবাহ রোধ। এছাড়া, বিজ্ঞান এবং কলা বিভাগের স্নাতকোত্তর ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হয় আর্থিক সাহায্য।

সবুজ সাথী— সবুজ সাথী প্রকল্পে ছাত্র ও ছাত্রী উভয়দেরই দেওয়া হয় বিনামূল্যে সাইকেল। নতুন সরকারও এই একইভাবে সাইকেল বিতরণ করবে।

Read More- গাজিয়াবাদে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় গতি, নতুন বাড়ি পেতে চলেছেন ১০,০০০ মানুষ

উল্লেখ্য, রাজ্যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যে চালু থাকা কোনও জনকল্যাণমুখী প্রকল্পই বন্ধ করা হবে না৷ প্রতিশ্রুতি মতোই সমস্ত প্রকল্প চালু রাখা হয়েছে। উল্টে বাড়ানো হচ্ছে সুযোগ-সুবিধা। কেবল বদল হচ্ছে বিগত সরকারের দেওয়া প্রকল্পের নামগুলি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button