Bangla News

Money Recover From Birbhum: বাস চালক থেকে সরাসরি ‘ধন কুবের’, রং চটা বাড়ির আলিমারিতেই ছিল ২৮ কোটি টাকা, বীরভূমের মিনারের উত্থান অবাক করেছে সকলকে

প্রসঙ্গত, মিনার মণ্ডল এক সময় ছিলেন সরকারি বাসের চালক। সম্পর্কে তিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক। টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন পাথর এবং বালি ব্যবসায়ী।

Money Recover From Birbhum: কে এই মিনার? কি তাঁর পরিচয়? কীভাবে তিনি হয়ে উঠলেন ধন কুবের? বিশদে জেনে নিন…

হাইলাইটস:

  • বীরভূমের মিনারের ঝা চকচকে রং চটা বাড়ি থেকে উদ্ধার টাকা-সোনা
  • কেউ দেখলে বুঝবেই না যে ওই বাড়ির আলিমারিতেই ছিল ২৮ কোটি টাকা
  • মিনার আসলে কে? তাঁর রাজনৈতিক পরিচয় কী? কার হাত ছিল মাথায়? জানুন

Money Recover From Birbhum: ২৫ ঘণ্টা ধরে একটানা চলল বীরভূমে টাকা গোনার মেসিন নিয়ে বসে আধিকারিকরা। কালঘাম ছুটে গেলেও অথচ টাকা যেন শেষই হচ্ছে না। আলমারি থেকে বেরাচ্ছে বান্ডিল-বান্ডিল নোট। আর পুলিশ টাকা গুনেই চলেছে। শেষমেশ বৃহস্পতির সকালে জানা গিয়েছে ২৮ কোটি ৫০ লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে টাকার পরিমাণ। কেবল তাই নয়, ১৫ কেজির সোনাও উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য হল ৫০ কোটি। এত সোনা-টাকা যার বাড়ি থেকে আদতে বেরল সেই মিনার মণ্ডল কে জানেন? এখানে জেনে নিন।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, মিনার মণ্ডল এক সময় ছিলেন সরকারি বাসের চালক। সম্পর্কে তিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক। টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন পাথর এবং বালি ব্যবসায়ী। বহুবার তাঁর বিতর্কে নাম জড়িয়েছে। অভিযোগ যে, তাঁর প্রভাব এবং প্রতিপত্তি এতটাই বেশি যে নিজের মেয়ের বিয়েতে খরচ করেছিলেন প্রায় ১৫০ কোটি টাকা। সেই টুলুরই ঘনিষ্ঠ হচ্ছেন মিনার মণ্ডল। এরপর আচমকা বাস চালানোর কাজ ছেড়ে দেন মিনার। তারপর জামাইবাবু টুলুর সাথে পাথর ব্যবসার সাথে যুক্ত হন তিনি।

We’re now on Telegram- Click to join

এদিকে, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার ডেউচা বাস স্ট্যান্ডের পাশেই বাড়ি মিনারের। বাড়িটি আকারে কিছুটা বড়, রং চটা, খুব একটা ঝা চকচকে ব্যাপার নেই। ফলে আলাদা করে তেমন নজরে পড়ে না। কিন্তু সেই মিনারের বাড়ির ভিতরের আলমারিতেই যে এমন ‘কুবেরের ধন’ লুকিয়ে রয়েছে তা কে-ই বা জানত!

এই মিনার মন্ডল কি অনুব্রতর ঘনিষ্ঠ?

তৃণমূলের আমলে বালি ও পাথর পাচারের অভিযোগ নতুন নয়। ডিসিআর কেটে বহু কোটি টাকা রাজস্ব লুট করা হত বলেই বহুবার বহুক্ষেত্রে অভিযোগ করে এসেছে জেলা বিজেপি নেতৃত্ব। টুলু মণ্ডল ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দাবি বিজেপির। এক সময় গরুপাচার মামলায় নাম জড়ানোয় তিহাড়ে জেল খেটে এসেছিলেন অনুব্রত। তেমনই তাঁর ঘনিষ্ঠ টুলুকেও কিন্তু যেতে হয়েছিল দিল্লিতে গরুপাচারের মামলার জিজ্ঞাসাবাদের জন্য। সেই টুলুর শ্যালকই মিনার অনুব্রত ঘনিষ্ঠ হবেন না? তেমনই বলছে বিজেপি শিবির। যদিও এ নিয়ে এখনও অবধি অনুব্রত কোনও প্রতিক্রিয়া দেননি।

Read More- গাজিয়াবাদে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় গতি, নতুন বাড়ি পেতে চলেছেন ১০,০০০ মানুষ

ইতিমধ্যে, পুলিশের হাতে মিনার গ্রেফতার হয়েছেন। তাঁর গোটা বাড়ি সিল করা হয়েছে। অন্যত্র ঠাঁই নিয়েছেন পরিবারের বাকি সদস্যরা। এখন দেখার বিষয় যে এই ঘটনার জল আর কতদূর গড়ায়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button