Entertainment

Kangana Ranaut: নিট আন্দোলনকে ঘিরে এবার Gen Z প্রজন্মের ওপর তীব্র তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত

এক্স-এ করা পোস্টে অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত লিখেছেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বেড়ে ওঠা তিনি এই প্রজন্মকে 'নর্দমা প্রজন্ম' বলে মনে করেন।

Kangana Ranaut: ফের বিতর্কে কঙ্গনা রানাওয়াত, Gen Z-কে ‘নর্দমা প্রজন্ম’ বলে আখ্যান অভিনেত্রী সাংসদের

হাইলাইটস:

  • ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
  • নিট আন্দোলনের ভাইরাল রিল নিয়েও ক্ষোভ কঙ্গনার
  • Gen Z- কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী

Kangana Ranaut: ফের একবার তাঁর বক্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিট প্রশ্নপত্র ফাঁস এবং সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া রিলগুলির বিরুদ্ধে এবার শিক্ষার্থীদের প্রতিবাদের তীব্র আপত্তি জানিয়ে অভিনেত্রী Gen Z এবং আজকের এই তরুণ প্রজন্মকে কড়া ভাষায় এদিন আক্রমণ করেছেন।

We’re now on WhatsApp- Click to join

এক্স-এ করা পোস্টে অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত লিখেছেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বেড়ে ওঠা তিনি এই প্রজন্মকে ‘নর্দমা প্রজন্ম’ বলে মনে করেন। তাঁর দাবি যে, এই প্রজন্মের অনেকেরই সমাজ কিংবা দেশের জন্য দেওয়ার মতো কিছুই নেই। তারা পড়াশোনায় ভালো নয়, এমনকী তাঁদের মানসিকতাও এতটাই বিকৃত যে ভালো গৃহিণীও তাঁরা হতে পারবে না।

We’re now on Telegram- Click to join

অভিনেত্রীর আরও দাবি, এই প্রজন্ম মদ্যপান, নেশা এবং একাধিক যৌন সম্পর্ককে স্বাধীনতার প্রতীক বলেই মনে করে। এর পাশাপাশি, মা-বাবার উপার্জনের উপর নির্ভর করে নিজেদের স্বাধীন নারী হিসেবে তুলে ধরারও চেষ্টা করে বলে এদিন অভিযোগ করেন তিনি।

তাঁর মতে, প্রকৃত স্বাধীন নারী হলেন তিনিই, যিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে গড়ে তোলেন নিজের কেরিয়ার এবং নিজের প্রতিটি সিদ্ধান্ত এবং তার দায়িত্ব নিজেই বহন করেন।

তিনি আরও লেখেন যে, কাউকে স্বাধীন জীবন উপহার দেওয়া হয় না, তা অর্জন করে নিতে হয়। দায়িত্ব ছাড়া কেবল স্বাধীনতার দাবি করলে তা প্রকৃত স্বাধীনতা নয় বলেই মন্তব্য করেন তিনি।

এর আগে যন্তর-মন্তরে CJP-এর নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলনের ভাইরাল রিলস নিয়েই এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী লিখেছিলেন, জীবনে এক জায়গায় এত ‘কুৎসিত’ দৃশ্য তিনি আগে কখনও দেখেননি।

Read More- দিল্লির যন্তর মন্তরে নিট ইস্যুতে এবার মুখ খুললেন মেগাস্টার! কেন্দ্রীয় সরকারকে বিশেষ আর্জি দেবের

তাঁর অভিযোগ যে, আন্দোলনকারীদের ব্যবহৃত ভাষা এবং ভঙ্গি অত্যন্ত অশালীন। নিজেদেরকে ‘ককরোচ’ বলে উল্লেখ করা এবং সেই ধরনের আচরণকে নোংরামির প্রকাশ বলে তিনি মন্তব্য করেন। এমন রিলস দেখার পর তাঁর ‘ডিজিটাল ডিটক্স’-এর প্রয়োজন অনুভব হচ্ছে বলেও এদিন জানান কঙ্গনা রানাওয়াত।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button