CM Suvendu Adhikari: রাজ্যে নিয়োগ হবে এবার ১ লক্ষ পুলিশকর্মী, রেশন ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
তবে, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে যাতে কেউ মিথ্যা তথ্য না দেন, তা নিয়েও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে এবার ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে বলেও জানালেন তিনি।
CM Suvendu Adhikari: পুলিশ নিয়োগের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাড়ল পুলিশকর্মীর রেশন বরাদ্দও
হাইলাইটস:
- এদিন ভবানীভবন থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
- ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
- এছাড়া পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়ালো মুখ্যমন্ত্রী শুভেন্দু
CM Suvendu Adhikari: দুর্নীতি রুখতে এবার সাধারণ মানুষের জন্য ৪টি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার। গতকাল ভবানীভবনে এই হেল্পলাইন নম্বরের সূচনা করতে গিয়েই একাধিক বার্তা দিয়ে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, নবান্নে কন্ট্রোল রুম সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি চালু থাকবে।
We’re now on Telegram- Click to join
তবে, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে যাতে কেউ মিথ্যা তথ্য না দেন, তা নিয়েও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে এবার ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে বলেও জানালেন তিনি। এদিকে আবার পুলিশকর্মীদের জন্য মাসিক রেশন ভাতাও এবার বাড়িয়ে ২০০০ টাকা করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp- Click to join
এদিন কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
সিন্ডিকেট ও কাটমানি-সহ বিভিন্ন অভিযোগ জানাতে এই হেল্পলাইন নম্বরের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেছেন, “সকল রাজ্যের মানুষ ফোন করতে পারবেন। তবে অপব্যবহার কেউ করবেন না। সঠিক তথ্য দিতে পারলে উপকার পাবেন। মিথ্যা তথ্য দিলে তবে আইন অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে।” রাজ্যের পুলিশকে আরও সক্রিয় করার বার্তা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিগত দিনে পুলিশের যে উচ্চতা ছিল, আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ৩ দিনের সফরে এসে পুলিশ ও পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কীভাবে আধুনিক আর গতিশীল করা যায়, তাই নিয়েই আলোচলা করেছেন।”
Chief Minister Shri @SuvenduWB announced major plans to strengthen and modernize the state's police force. Highlighting the national average of 155 police personnel per lakh citizens, he emphasized following Uttar Pradesh's model to scale up police strength. EXPANDING THE FORCE… pic.twitter.com/wfhJHbP1gc
— BJP West Bengal (@BJP4Bengal) July 28, 2026
পুলিশে নিয়োগের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা যথেষ্ট কম বলে জানিয়ে এদিন শুভেন্দু বলেন, “রাজ্যে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হদেওয়ার জন্যবে। ৪৭ হাজার রয়েছে শূন্যপদ। ১৪ হাজার কনস্টেবল কাজে যোগ ট্রেনিং নিয়ে বসে আছেন। দুর্গাপুজোর আগেই তাদের কাজে ব্যবহার করতে পারব।”
Read More- আজ কি প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল পাস হবে? জেনে নিন বিস্তারিত
রেশন ভাতা বাড়ল পুলিশকর্মীদের
পুজোর আগে পুলিশকর্মীদের জন্যও আরও খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেছেন, রেশন ভাতা শেষবার বেড়েছিল ২০১৭ সালে। সেইসময় থেকে মাসে পুলিশকর্মীরা রেশন ভাতা পান দেড় হাজার টাকা। সেটাই এবার বাড়িয়ে ২ হাজার টাকা করা হল। অক্টোবর থেকে বাড়তি এই রেশন ভাতা পাবেন পুলিশকর্মীরা। আরও ধীরে ধীরে বাড়াবেন বলে জানালেন তিনি। তিনি একইসঙ্গে বলেন, “পুজোর আগেই অক্টোবরের বেতন দিতে এবং তার সাথে বর্ধিত DA-র টাকা দিতে বলা হয়েছে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







