food recipes

Pomfret Recipe: পমফ্রেট মাছ দিয়ে নতুন কিছু ট্রাই করতে চান? বানান সর্ষে পমফ্রেট ঝাল, রইল রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে পমফ্রেট ঝাল। এটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন, পুরো জমে যাবে।

Pomfret Recipe: সামান্য কিছু উপকরণ দিয়ে পমফ্রেট মাছের এই রেসিপিটি বানিয়ে ফেলুন

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে পমফ্রেট ঝাল
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Pomfret Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার শাবনূর সুলতানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে পমফ্রেট ঝাল। এটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন, পুরো জমে যাবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

সর্ষে পমফ্রেট ঝাল তৈরির উপকরণগুলি হল:

• পমফ্রেট মাছ

• গণেশ মার্কা সর্ষের তেল

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• টমেটো বাটা

• স্বাদ মতো নুন

• কালো জিরে

• পোস্ত

• সাদা সর্ষে

• কালো সর্ষে

• কাঁচালঙ্কা

• অল্প চিনি

সর্ষে পমফ্রেট ঝাল তৈরির পদ্ধতি:

• প্রথমে পমফ্রেট মাছগুলির পেটের দিকে ছুরি দিয়ে চিরে নিলেন যাতে মশলা মাছের ভিতরে ঢোকে।

• তারপর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে মাছগুলি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে একে একে মাছগুলি ভেজে তুলে নিলেন।

• এবার মিক্সারে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা এবং সামান্য জল দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিলেন।

• তারপর মাছ ভাজার তেলেই কালো জিরে এবং কাঁচালঙ্কা ফোড়ন দিলেন।

• এরপর একটি বাড়িতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলেন।

• এবার কড়াইয়ে এই পেস্টটি ঢেলে দিলেন।

• তারপর তাতে টমেটো বাটা এবং স্বাদ মতো নুন দিয়ে দিলেন।

Read more:- ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি তো অনেক খেয়েছেন! এবার বানান সুস্বাদু চিকেন পাতুরি, রইল রেসিপি

• এরপর মশলা কষে গেলে সর্ষে-পোস্তর পেস্ট এবং সামান্য জল যোগ করে দিলেন।

• এবার গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিলেন।

• সবশেষে উপর থেকে অল্প চিনি ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল সর্ষে পমফ্রেট ঝাল।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button