Bangla News

Annapurna Yojana: কাউন্টডাউন শেষ, আজই রাজ্যের ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০ টাকা

আজই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুন পাশের প্রাপ্য টাকা ১লা জুলাই থেকেই পাঠাতে শুরু করবে রাজ্য সরকার।

Annapurna Yojana: আর মাত্র কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩০০০ টাকা

হাইলাইটস:

  • আজই মিলবে অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা
  • জানেন কীভাবে করবেন নতুন করে আবেদন?
  • কারা পাবেন না এই টাকা? জানুন ঠিক নিয়ম

Annapurna Yojana: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আজ বড় দিন। আজ রাজ্যের মোট ১ কোটি ২০ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। গত মাসে ৩রা জুন প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন রাজ্যের ২৮ লক্ষ মহিলারা। এবার ‘অন্নপূর্ণা যোজনা’র আরও বেশি সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৩,০০০ টাকা।

We’re now on Telegram- Click to join

১লা জুলাই মহিলারা পাবে অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা

আজই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুন পাশের প্রাপ্য টাকা ১লা জুলাই থেকেই পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। এরইসঙ্গে নারীদের আর্থিক সহায়তা দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে ধাপে ধাপে রাজ্যে। রাজ্য সরকারের মতে, এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে নারীদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা আর তাঁদের আর্থিক সহায়তা প্রদান করা।

We’re now on WhatsApp- Click to join

তবে তথ্য যাচাইয়ের পর যেসব মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্য যোগ্যতার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরাও সুবিধা পাবেন না। তবে, যদি কোনও মহিলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আপিল করে থাকেন, তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া অবধি সহায়তা অব্যাহত থাকতে পারে।

কীভাবে নতুন আবেদনকারীরা আবেদন করবেন?

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার জন্য অনলাইন আর অফলাইন উভয়ের মাধ্যমেই নতুন করে আবেদন করা যাবে।

আর এদিকে অনলাইনে আবেদন করতে হলে প্রথমে আপনাকে socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে আবেদনপত্রটি আপনি ইংরেজি, হিন্দি এবং বাংলায় পাবেন। এটি পূরণ করার পরই, যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন কর্মকর্তারা। আর গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে ও শহরাঞ্চলে এসডিও পর্যায়ে করা হবে যাচাই।

Read More- অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরই কি অ্যাকাউন্টে ঢুকবে টাকা? এদিন গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ১লা জুন থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে আগামী ৯০ দিন অবধি চলবে। অর্থাৎ আপনি চাইলে এখনও আবেদন করতে পারবেন। মহিলারা অফলাইনে আবেদন করার জন্য তাঁদের নিকটতম ব্লক, পৌরসভা কিংবা পঞ্চায়েত কার্যালয় থেকে এই যোজনার আবেদনপত্র সংগ্রহ করতে পারেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button