Uniform Civil Code: সোমবারই বিধানসভায় পেশ হচ্ছে না UCC বিল, বিরাট পদক্ষেপ করছে শুভেন্দু সরকারের
সূত্রের খবর অনুযায়ী, এই আবহেই বিধানসভায় সোমবার ইউসিসি বিল আকারে পেশ হচ্ছে না। ইউসিসি বিলের রূপরেখা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কী হওয়া উচিত, তা নিয়েই একটি কমিটি গঠন করা হতে পারে বলেই খবর প্রশাসন সূত্রে।
Uniform Civil Code: এবার কী কী পদক্ষেপ করছে রাজ্য সরকার? আজ এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন
হাইলাইটস:
- ইউসিসি নিয়ে রাজ্যজুড়ে চলছে চর্চা
- সোমেই পেশ হচ্ছে না ইউসিসি বিল
- এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের
Uniform Civil Code: গত কয়েকদিন ধরেই এই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে রাজ্য রাজনীতিতে জোরকদমে চলছে আলোচনা। সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিধানসভার অধিবেশনে বিল আনা হতে পারে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিলের বিরোধিতা করতে শুরু করেছে বিরোধীরা।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর অনুযায়ী, এই আবহেই বিধানসভায় সোমবার ইউসিসি বিল আকারে পেশ হচ্ছে না। ইউসিসি বিলের রূপরেখা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কী হওয়া উচিত, তা নিয়েই একটি কমিটি গঠন করা হতে পারে বলেই খবর প্রশাসন সূত্রে। এই কমিটি গঠনের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়েই ঘোষণা করবেন বলেই খবর সূত্রের।
We’re now on WhatsApp- Click to join
কী কী পদক্ষেপ করছে রাজ্য সরকার?
ভোটের প্রচারের সময়ই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা বলেছিল বিজেপি। রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পর স্পষ্ট করে দেয় যে, তাদের দেওয়া সংকল্পপত্রে যেসব কথা বলা হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলিই এবার পূরণ করা হবে। সরকার গঠনের দেড় মাসের মধ্যেই এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল আনতে বিরাট পদক্ষেপ করে শাসকদল। সোমবার আরও কয়েকটি বিলের সাথে ইউসিসি বিল পেশের কথাও ছিল। তা আপাতত পেশ করা হচ্ছে না। বরং বিলের রূপরেখা ঠিক করতেই এবার একটি কমিটি গঠন করতে চলেছে রাজ্য সরকার।
ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং সুস্পষ্ট । এটি দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ—এখানে কোনো লুকোচুরি নেই, কোনো মুখোশের আড়ালও নেই।
পশ্চিমবঙ্গে Uniform Civil Code প্রয়োজন বলে আমরা মনে করি, কারণ আইনের দৃষ্টিতে… pic.twitter.com/uUkvMGp7Lb
— Samik Bhattacharya (@SamikBJP) June 27, 2026
খবর সূত্রে, এই কমিটি গঠন করা হতে পারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে। পরবর্তী ক্ষেত্রে বিরোধী থেকে শুরু করে বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্টদের এই কমিটির সাথে যুক্ত করা হবে। উত্তরাখণ্ডে ইউসিসি বিল তৈরি সময়ও সেখানকার সরকার একই পদ্ধতিতে এগিয়েছিল। সেই রাজ্যেও প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই ছিলেন কমিটির দায়িত্বে।
Read More- পশ্চিমবঙ্গেও কী এবার চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? এবার সোমবারই আসছে বিল
জানা যায়, রাজ্য সরকারের তাঁর সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে আরও এক দফা আলোচনার পরই। সরকারি সূত্রে জানা যায়, বেশ কিছু প্রতিবন্ধকতা আছে এই বিল আনার ক্ষেত্রে। সে কারণেই সরকার ধীরে চলো নীতিতে সতর্ক হয়ে বড় পদক্ষেপ করতে চাইছে। এই বিল বিভিন্ন অংশের মানুষের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হবে বলে দাবি সূত্রের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







