Uniform Civil Code Bill: পশ্চিমবঙ্গেও কী এবার চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? এবার সোমবারই আসছে বিল
অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়েই চালু করার পরিকল্পনা রয়েছে এবার কেন্দ্রীয় সরকারের। অভিন্ন দেওয়ানি বিধির পরিকল্পনা, ‘এক দেশ, এক আইন’ চালু করার লক্ষ্যেই যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম অথবা সম্প্রদায়ের জন্যই থাকবে না আলাদা আইন।
Uniform Civil Code Bill: কী কী নিয়মবিধি থাকবে এই অভিন্ন দেওয়ানি বিধি বিলে? সোমবারই বিশেষ অধিবেশন
হাইলাইটস:
- রাজ্যের বিজেপি সরকারের এবার বড় পদক্ষেপ
- এবার আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধির বিল
- আগামী সোমবার রাখা হয়েছে বিশেষ অধিবেশন
Uniform Civil Code Bill: এবার পশ্চিমবঙ্গেও চালু হবে এই অভিন্ন দেওয়ানি বিধি? রাজ্যের বিজেপি সরকারের এবার বড়-সড় পদক্ষেপ। অভিন্ন দেওয়ানি বিধির বিল এবার আনা হচ্ছে। আগামী সোমবারই রাখা হয়েছে বিশেষ অধিবেশন। এই বিল পেশ করা হবে ওই দিনই, এমনটাই খবর সূত্রের। উত্তরাখণ্ড এবং গুজরাটে ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। গত মে মাসেই অসমে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। তবে পশ্চিমবঙ্গ কি এবার চতুর্থ রাজ্য হতে চলেছে, যেখানে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? অভিন্ন দেওয়ানি বিধিতে কী কী নিয়মবিধি থাকবে?
We’re now on WhatsApp- Click to join
অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়েই চালু করার পরিকল্পনা রয়েছে এবার কেন্দ্রীয় সরকারের। অভিন্ন দেওয়ানি বিধির পরিকল্পনা, ‘এক দেশ, এক আইন’ চালু করার লক্ষ্যেই যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম অথবা সম্প্রদায়ের জন্যই থাকবে না আলাদা আইন। সকলের জন্য এবার হবে একই নিয়ম।
We’re now on Telegram- Click to join
দেশের কয়েকটি রাজ্যেও ইতিমধ্যেই এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। দেশের মধ্যে প্রথম রাজ্য উত্তরাখণ্ড, যেখানে ২০২৫ সালের ২৭শে জানুয়ারি চালু করা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডে ইউসিসি-তে নিষিদ্ধ করা হয়েছে বহুগামিতা, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা হয়েছে। সম্পত্তিতে সন্তানদের সমান অধিকার এবং লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানকেও এবার আইনি স্বীকৃতির মতো বিধানও এবার চালু করা হয়েছে।
#Breaking #Bengal govt to table Uniform Civil Code Bill in Assembly next week – in all likeness on Monday. #BJP govt of CM Suvendu Adhikari has absolute majority numbers
Bengal will be the 4th state in India after Uttarakhand, Gujarat and Assam to adopt UCC.
— Tamal Saha (@Tamal0401) June 25, 2026
এবার এই একই পথে হেঁটেই অভিন্ন দেওয়ানি বিধি গুজরাটেও চালু করা হয়েছে। ইতিমধ্যেই অসমে বিধানসভায় বিল পাশ করা হয়ে গিয়েছে। এবার কী কী আইনি বিধান থাকবে, তা নিয়েই চলছে আলোচনা। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে আনা হচ্ছে বিল। এদিকে, ভোটের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, রাজ্যে ক্ষমতায় আসলেই কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি।
Read More- এবার বাজেটে মহিলাদের জন্য এদিন কী কী ঘোষণা করল রাজ্য সরকার?
আগামী সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তবে এই বিলে কী কী বিধান থাকবে, তা এখনও অবধি জানা যায়নি। এই অধিবেশনে যেমন পেশ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল, তেমনই দুর্নীতির বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়ে আনা হবে কঠোর বিল। এ কথাই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিলেই বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্থ প্রমাণিত হলে, কেবল আইনি শাস্তিই নয়, তার সম্পত্তিও এবার বাজেয়াপ্ত করতে পারবে সরকার। এবার কী কী বিধান থাকে এই অভিন্ন দেওয়ানি বিধিতে, তাই-ই দেখার বিষয়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







