Entertainment

Swastika Mukherjee: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৯শে জুন থেকে আসছে দিদি নম্বর ১ সিজন ১০

এবার তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জি বাংলার পক্ষ থেকে একটি নতুন প্রোমো মুক্তি পেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবারে ১০ জন দিদিকে নিয়ে আসতে চলেছে ‘দিদি নম্বর ১ সিজন ১০’।

Swastika Mukherjee: রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এবার দিদি নম্বর ১-এর দায়িত্ব স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাঁধে

হাইলাইটস:

  • বেশ কিছুদিন ধরে জল্পনা-কল্পনার পর এবার অপেক্ষার অবসান
  • আগামী ২৯শে জুন থেকে ফের শুরু হতে চলেছে দিদি নম্বর ১ সিজন ১০
  • এবারের সিজনে নাকি দেখতে পাওয়া যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে

Swastika Mukherjee: আগামী ২৯শে জুন থেকে জি বাংলা ফের শুরু হতে চলেছে দিদি নম্বর ১ সিজন ১০। বেশ কিছুদিন ধরে বহু জল্পনা কল্পনা চলছিল, এই সিজনে নাকি দেখতে পাওয়া যাবে না অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নাকি দিদি নম্বর ১ সিজন ১০ অনুষ্ঠানের সঞ্চালিকা হবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও এই বিষয় নিয়ে এতদিন অবধি আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি তাই জন্য ব্যাপারটা নিয়ে ছিল বেশ ধোঁয়াশা।

We’re now on WhatsApp- Click to join

এবার তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জি বাংলার পক্ষ থেকে একটি নতুন প্রোমো মুক্তি পেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবারে ১০ জন দিদিকে নিয়ে আসতে চলেছে ‘দিদি নম্বর ১ সিজন ১০’। সবচেয়ে বড় কথা হল, এই অনুষ্ঠানের সঞ্চালিকা হতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রোমোয় দেখানো হয়েছে, স্বস্তিকা মুখোপাধ্যায়ের হাত ধরেই এই নয়া সিজনের এবার সূত্রপাত হতে চলেছে।

We’re now on Telegram- Click to join

তবে কেবলমাত্র যে সঞ্চালিকা পাল্টে যাচ্ছে তা নয়, পাল্টে যাচ্ছে এবারের গোটা দিদি নম্বর ১ খেলাও। ১০ জন দিদিকে নিয়ে এবার আরও মজার মজার নতুন খেলায় মেতে উঠবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী স্বস্তিকাকে নিয়ে একদম নয়া মোড়কের শুরু হতে চলেছে এবারের দিদি নম্বর ১ সিজন ১০।

এবারের নতুন রূপে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখে অনেকেই বেশ খুশি। আবার অনেকেই মনে করছেন যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে না তাই আগামী দিনে দিদি নম্বর ১ কেমনভাবে মানুষের মনে গভীর ভাবে জায়গা করে নেবে না। অন্যদিকে, আবার অনেকের মতে, যেহেতু বিকেল বেলার জায়গায় আগামী ২৯শে জুন থেকে রাত ১০:১৫ টা থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে তাই টিআরপির দিক থেকেও কতটা নিজেকে ধরে রাখতে পারবে এই অনুষ্ঠানটি সেটাও এখন বেশ দেখার বিষয়।

Read More- এবার খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকেই উঠল অভিযোগের তীর, চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক পরিচালক সুমন ঘোষ

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর এবার অবশেষে দুলারী-র স্লট এসেছে। আগামী ২৯শে জুন থেকে জি বাংলার এই ধারাবাহিকটি বিকেল ৫টায় আসবে। দুলারী ধারাবাহিক দিয়ে এবার নতুন করে পর্দায় ফিরছেন ‘দেবপ্রিয়া বসু’।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button