Samantha Ruth Prabhu Pregnancy: ‘বেবি বাম্প’ নাকি পুরোটাই ‘গুজব’? ৩৯ বছর বয়সে মা হচ্ছেন সামান্থা রুথ প্রভু?
সম্প্রতি স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থাকে জনসমক্ষে দেখা গিয়েছিলে। এরপর থেকেই তাঁর গর্ভধারণের গুজব ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এই সব জল্পনা-কল্পনার মধ্যেই হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, সামান্থা ও রাজ সত্যিই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।
Samantha Ruth Prabhu Pregnancy: অনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিনোদন জগতে সামান্থার প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়েছে
হাইলাইটস:
- অতীত ভুলে নতুন জীবনে প্রবেশ করার ৬ মাসের মধ্যেই সুখবর এসেছে সামান্থার জীবনে
- জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সামান্থা
- জানা যাচ্ছে, খুব শীঘ্রই মা হতে চলেছেন সুন্দরী অভিনেত্রী
Samantha Ruth Prabhu Pregnancy: অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন উভয়ই লাইমলাইটে থাকে। ক্যারিয়ারে সফল হয়েও অতীতে দাম্পত্য জীবনে ঝড়ঝাপটা পোহাতে হয়েছে। সম্প্রতি তাঁর তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ঝড় তুলেছে। তবে এখন অভিনেত্রীরে গর্ভধারণের গুজব ছড়িয়ে পড়েছে সর্বত্র।
We’re now on WhatsApp – Click to join
সম্প্রতি স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থাকে জনসমক্ষে দেখা গিয়েছিলে। এরপর থেকেই তাঁর গর্ভধারণের গুজব ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। এই সব জল্পনা-কল্পনার মধ্যেই হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, সামান্থা ও রাজ সত্যিই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।
Baby bump 🤰
Sam is pregnant????? 🫶💐#Samantha pic.twitter.com/ZCMMe9ttAi— Levi Hunter (@LeviHunter59) June 20, 2026
এই বছরের ডিসেম্বরে শিশুটির জন্ম হওয়ার কথা। তবে সামান্থা ও রাজের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আসলে ছবির সাফল্য উদযাপন করতে তাঁর টিমের পক্ষ থেকে কেক কাটিং সেরিমনির আয়োজন করা হয়েছিল। সেখানে সামান্থাকে সাদা টি-শার্ট এবং ডেনিমের দেখা গিয়েছিল। ফলে অনেকেই ধারণা করছেন সামান্থা প্রেগন্যান্ট, কারণ তাঁর বেবি বাম্প এতটাই স্পষ্ট যে কারও নজর এড়ায়নি।
সামান্থার বর্তমান বয়স ৩৯ বছর। অভিনেত্রী অনেক আগেই অর্থাৎ নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে থাকাকালীন, সন্তান নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন। তবে এরপর তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে নাগা চৈতন্য বিবাহিত, তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম শোভিতা ধুলিপালা।
এরপর ১লা ডিসেম্বর ২০২৫ সালে কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিঙ্গ ভৈরবী মন্দিরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। এখন পরিচালক-অভিনেত্রী জুটি জমিয়ে সংসার করছেন।
Read more:- লম্বা ঘন চুল ও নেটের পোশাকে সামান্থা রুথ প্রভুকে অসাধারণ লাগছিল, তার এই আবেদনময়ী রূপ থেকে চোখ ফেরানোই কঠিন!
এখন, বিয়ের ছয় মাস পর এই জুটি তাঁদের প্রথম সন্তানকে আগমন জানাতে চলেছেন। মনে করা হচ্ছে শীঘ্রই এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। উল্লেখ্য, সামান্থা বর্তমানে আলোচনায় আছেন এবং তাঁর সর্বশেষ প্রজেক্ট ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন করছেন।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







