One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে ২২ জুন পেশ হতে চলেছে বিজেপির নতুন সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাত ধরে কোন পথে রাজ্যের আর্থিক পরিকল্পনা, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- বিধানসভায় বাজেট অধিবেশন ও নতুন সমীকরণ
- হকার উচ্ছেদ নিয়ে উত্তাল রাজনীতি
- নীতি পরিবর্তনের ঝড়ে তোলপাড়
One World News Political: নমস্কার, আপনারা দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। রাজনীতির আঙিনায় আজকের বড় আপডেটগুলো ঠিক এই মুহূর্তে—এক নজরে!
১. বিধানসভায় বাজেট অধিবেশন ও নতুন সমীকরণ
আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে ২২ জুন পেশ হতে চলেছে বিজেপির নতুন সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাত ধরে কোন পথে রাজ্যের আর্থিক পরিকল্পনা, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবারের অধিবেশনে গঠনমূলক আলোচনার সুযোগ মিলবে।
We’re now on WhatsApp – Click to join
২. হকার উচ্ছেদ নিয়ে উত্তাল রাজনীতি
রাজ্যের রাস্তা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতকালই রাজপথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই অভিযান অমানবিক। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন—ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার অধিকার, সেখানে কোনো দখলদারি বরদাস্ত করা হবে না। এই ইস্যুতেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩. নীতি পরিবর্তনের ঝড়ে তোলপাড়
ক্ষমতায় আসার পরই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের নতুন বিজেপি সরকার। সংখ্যালঘু কেন্দ্রিক পুরনো প্রকল্পগুলো পর্যালোচনা এবং গণপ্রার্থনার ওপর বিধিনিষেধের মতো সিদ্ধান্তগুলো নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ধর্মনিরপেক্ষতা বনাম শাসনের এই লড়াইয়ে এখন উত্তপ্ত বাংলার রাজনীতি।
বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।






